পছন্দের ঋতুই বলে দেবে আপনি কেমন মানুষ! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

পছন্দের ঋতুই বলে দেবে আপনি কেমন মানুষ! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


কেউ পছন্দ করেন চায়ের কাপ হাতে নিয়ে বৃষ্টি উপভোগ করতে, কেউ আবার ভালোবাসেন শীতের মিঠে রোদ গায়ে মাখতে। কিন্তু জানেন কী, মনোবিজ্ঞানীদের মতে পছন্দের ঋতুই বলে দিতে পারে আপনি আদতে কেমন। চলুন আজ জেনে নেওয়া যাক, কী বলছে গবেষণা।

গ্রীষ্ম- দীর্ঘদিনের গবেষণায় জানা গিয়েছে, জলবায়ু, সূর্যালোক এবং ঋতু পরিবর্তন মানুষের মেজাজ ও আচরণকে প্রভাবিত করে। সময়ের সঙ্গে সঙ্গে মনোবিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, পছন্দের ঋতুর সঙ্গে মানুষের মানসিকতার যোগ রয়েছে প্রবলভাবে। বিশেষজ্ঞদের কথায়, যারা গ্রীষ্মকাল ভালোবাসেন, তার প্রায়শই বহির্মুখী এবং উদ্যামী প্রকৃতির। এরা ভীষণভাবে অ্যাক্টিভ। ভ্রমণপ্রিয়, স্বতঃস্ফূর্ত মানুষকে আকর্ষণ করে এরা। এই ব্যক্তিরা ভীষণভাবে আশাবাদী, ভাবপ্রকাশে পারদর্শী এবং আবেগপূর্ণ হন। নতুন মানুষের সঙ্গে ভাব জমাতে এদের জুড়ি মেলা ভার। মনোবিজ্ঞানীদের কথায়, গ্রীষ্মপ্রিয়রা ভীষণভাবে স্বাধীনচেতা।

আরও পড়ুন:

শীত- তবে গবেষণা বলছে, শীতপ্রেমীরা বিষণ্ণ প্রকৃতির। এরা স্রোতের বিপরীতে হাঁটতে ভালোবাসেন। এরা সাধারণত চিন্তাশীল, শান্ত এবং আবেগময় হন। শীত পছন্দ করেন এমন অনেকেই শান্ত পরিবেশ, অর্থপূর্ণ কথোপকথন এবং একাকীত্বকে উপভোগ করতে ভালোবাসেন।

বসন্ত- এমন কিছু মানুষ আছেন যারা বসন্তপ্রেমী। মনোবিজ্ঞানীদের কথায়, বসন্তপ্রেমীরা আশাবাদী ও বিকাশমুখী। বসন্ত নতুন সূচনার প্রতীক। যারা এই ঋতু পছন্দ করেন, তারা অন্যদের চেয়ে সহজে পরিবর্তনকে গ্রহণ করতে পারেন এবং অতীতের চেয়ে ভবিষ্যতের দিকে তাকাতে বেশি পছন্দ করেন। তাদের ব্যক্তিত্বকে উষ্ণ, উৎসাহী এবং ইতিবাচক।

শরৎ- শরৎপ্রেমীদের সৃজনশীল বলেই ধরা হয়। এই ঋতুর স্নিগ্ধ পরিবেশ, পরিবর্তনশীল রঙ এবং ধীর গতি চিন্তাশীল ব্যক্তিত্বদের আকর্ষণ করে। গবেষণায় দেখা গিয়েছে, শরৎপ্রেমীরা স্মৃতিকাতর। এরা শিল্পকলা, সঙ্গীত, সাহিত্যচর্চায় মেতে থাকতে ভালোবাসেন।

মনোবিজ্ঞানীরা বলেন, প্রিয় ঋতু শুধু ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত তা নয়, বরং এটি স্মৃতির সঙ্গেও জড়িত। কারও কাছে গ্রীষ্মকাল মনে করিয়ে দেয় শৈশবের ছুটির দিনের আনন্দ। কেউ বর্ষার বৃষ্টিভেজা সন্ধ্যা পছন্দ করেন, কারণ এই দিনগুলোর সঙ্গে জড়িয়ে তাঁর বিশেষ স্মৃতি। তবে এটা ঠিক যে কোনও ঋতুর প্রতি আকর্ষণই একজন ব্যক্তি কেমন তা সম্পূর্ণরূপে বলে দিতে পারে না। কারণ মানুষের ব্যক্তিত্ব অত্যন্ত জটিল। একটা আন্দাজ পাওয়া যায় মাত্র।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *