নেতাজি থেকে মেসি, বিশিষ্টদের সইয়ের অভিনব প্রদর্শনী নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে!

নেতাজি থেকে মেসি, বিশিষ্টদের সইয়ের অভিনব প্রদর্শনী নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে!

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে লর্ড কার্জন, ওয়ারেন হেস্টিংস।দলাইলামা থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অমিতাভ বচ্চন। অর্মত্য সেন থেকে কপিল দেব, শচীন তেন্ডুলকর। কারও সই বইয়ে, কারও চিঠিতে, জার্সিতে, কারও আবার সিমেন্টের ব্লকে। দেশ-বিদেশের বিখ্যাত মানুষদের সই নিয়ে নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে হচ্ছে বিশেষ প্রদর্শনী সই-সাবুদ। বাঙালি লেখকদের সই করা বই থেকে উত্তমকুমারের হাতে লেখা চিঠি।

সত্যজিৎ রায়ের অটোগ্রাফ। কলকাতা শহরে একেবারে অন্যরকম এক প্রদর্শনী। তাতে বাদ নেই ক্রীড়া জগতের ব্যক্তিত্বরাও। মেসির সই করা জার্সি থেকে ভিভিয়ান রিচার্ডসের সই করা বই। সবই রয়েছে। আর তার মূল আয়োজনে রয়েছে সংগ্রাহকদের গ্রুপ কলকাতা কতকথা। প্রায় হাজার দুয়েক মানুষের সই নিয়ে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে রবিবার পর্যন্ত। যেখানে প্রথমদিনেই মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ঐতিহ্য সংরক্ষণে কাজ করা এই সংস্থা গত এক দশকে দেশ-বিদেশে প্রায় ২৪টি প্রদর্শনীর আয়োজন করেছে। এবারের প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে অটোগ্রাফ সংগ্রহের ইতিহাস, গুরুত্ব এবং এর বিভিন্ন দিক।

আরও পড়ুন:

আয়োজকদের বক্তব্য, অটোগ্রাফ সংগ্রহ শুধু একটি শখ নয়, বরং ইতিহাস ও স্মৃতিকে সংরক্ষণের এক অনন্য মাধ্যম। ‘অটোগ্রাফ’ শব্দটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ ‘অটোগ্রাফোস’ থেকে, যার অর্থ নিজের হাতে লেখা স্বাক্ষর। আগে মূলত অটোগ্রাফ বইতেই স্বাক্ষর সংগ্রহ করা হত। বর্তমানে চিঠি, সরকারি নথি, আলোকচিত্র, প্রথম দিনের ডাক খাম, স্মারক, বই, পোস্টার, টিকিট, বুকলেট, খেলাধধুলোর সামগ্রী-সহ নানা জিনিসে অটোগ্রাফ সংগ্রহ করা হয়। এই প্রদর্শনীর মাধ্যমে অটোগ্রাফ সংগ্রহের নানা রূপ দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে এই ব্যতিক্রমী ও অর্থবহ শখের প্রতি আগ্রহ তৈরি করাই আয়োজকদের মূল লক্ষ্য।

এখানে গেলে যে লেখকদের সই করা বই দেখা যাবে, তাঁরা হলেন, আশুতোষ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে স্বামী লোকাশ্বরানন্দ, আশাপূর্ণা দেবী, মৃণাল সেন, সত্যজিৎ রায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়। এমনকী, বাংলা এবং জাপানিজ ভাষায় সই করা কাজুও আজুমারও স্বাক্ষর সম্বলিত বই রয়েছে এই প্রদর্শনীতে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *