নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে ৩০৬ রানের বিশাল জয় পেল ভারত ‘এ’

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬ (Asia Cup Rising Stars 2026) টুর্নামেন্টে ঐতিহাসিক জয় দিয়ে যাত্রা শুরু করেছে ভারত ‘এ’ দল। প্রতিপক্ষ নেপালকে মাত্র ২৬ রানে অলআউট করে ৩০৬ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছে তারা। লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে এটি অষ্টম সর্বোচ্চ রানের জয়ের ব্যবধান। অন্য দিকে নেপালের ২৬ রানের সংগ্রহটি লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন দলগত স্কোর।

ম্যাচে ৩৩৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের বোলিং তোপের মুখে নেপাল টিকে ছিল মাত্র ১১.৩ ওভার। নেপালের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেওয়ার মূল কারিগর ছিলেন দুই পেসার প্রিন্স যাদব (Prince Yadav) ও হর্ষিত রানা (Harshit Rana)। প্রিন্স নেন ৫টি উইকেট এবং হর্ষিত দখল করেন ৪টি উইকেট। এছাড়া বাকি একটি উইকেট তুলে নেন স্পিনার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারত ‘এ’ দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩২ রানের বড় সংগ্রহ গড়ে তোলে। দলের দুই ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ও অভিষেক শর্মা (Abhishek Sharma) দ্রুত বিদায় নেওয়ায় দল একপর্যায়ে ৪২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল। সেখান থেকে জোড়া শতকে ইনিংস মেরামত করেন অধিনায়ক তিলক বর্মা (Tilak Varma) ও উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্র (Kumar Kushagra)। তিলক খেলেন ১০৭ রানের ইনিংস এবং কুশাগ্র করেন ১১৭ রান। শেষ দিকে সূর্যংশ শেডগে (Suryansh Shedge) মাত্র ১৪ বলে ঝড়ো ৩৬ রান এনে দিয়ে দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেন।

The publish নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে ৩০৬ রানের বিশাল জয় পেল ভারত ‘এ’ appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *