নির্যাতিত-অপমানিত, যোগ্য হয়েও এশিয়াড থেকে বাদ! আত্মহত্যার হুমকি ক্রীড়াবিদের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


এশিয়ান গেমসের দল ঘোষণার পর শেষ মুহূর্তে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্কে ভারতীয় উশু। ৬০ কেজি সান্ডা বিভাগে নির্বাচিত হয়েও বাদ পড়েছেন ১৮ বছরের উশু খেলোয়াড় দিব্যাংশী চৌধুরী। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে ২০২২ এশিয়ান গেমসে রুপোজয়ী রোশিবিনা দেবীকে। এই অপমান সইতে না পেরে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন এই ক্রীড়াবিদ। 

শুক্রবার ৯ মিনিটের এক ভিডিও বার্তায় সজল নয়নে দিব্যাংশী জানান, কয়েক মাস ধরে তিনি মানসিক ভাবে প্রবল চাপ ও হয়রানির মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে তিনি অত্যন্ত ভেঙে পড়েছেন। বেঁচে থাকার কোনও অর্থ খুঁজে পাচ্ছেন না বলেও দাবি করেন ওই তরুণী ক্রীড়াবিদ। দিব্যাংশীর কোচ অশোক গৌতমের দাবি, গত এক বছরে পাঁচটি নির্বাচনী ট্রায়ালে অংশ নিয়ে প্রতিবারই প্রথম হয়েছেন তাঁর ছাত্রী। শেষ ট্রায়ালে রোশিবিনাকে হারিয়েও কেন দিব্যাংশীকে বাদ দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন তিনি। গৌতম বলেন, “গত এক বছরে পাঁচটি ট্রায়াল হয়েছে। পাঁচটিতেই দিব্যাংশী এক নম্বরে ছিল। শেষ মুহূর্তে ওর নাম বাদ দিয়ে রোশিবিনাকে নেওয়া হয়েছে। ট্রায়ালে রোশিবিনা চতুর্থ হয়েছিল। সেমিফাইনালে দিব্যাংশীর কাছে হেরেছিল।”

আরও পড়ুন:

তবে ফেডারেশনের বক্তব্য, চোটের কারণেই দিব্যাংশীকে বাদ দেওয়া হয়েছে। মেডিক্যাল পরীক্ষায় তাঁর হাঁটুতে চোট ধরা পড়ে। তিনি নিয়মিত অনুশীলনও করছিলেন না বলে অভিযোগ ফেডারেশনের। যদিও এ হেন অভিযোগ মেনে নিতে নারাজ গৌতম। তিনি জানান, সেই চোট এমন গুরুতর নয় যে, তাঁকে ছিটকে যেতে হবে। চিকিৎসকেরা টেপিং করে খেলার অনুমতি দিয়েছিলেন। একই সঙ্গে রোশিবিনার ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দিব্যাংশীর অভিযোগ, তাঁকে দল থেকে বাদ দেওয়ার আগে জানানো হয়নি। নিজের মেডিক্যাল রিপোর্ট পেশ করার সুযোগও দেওয়া হয়নি। তিনি বলেন, “আমারও কথা বলার অধিকার আছে। মেডিক্যাল রিপোর্ট দেখানোর সুযোগ কেন দেওয়া হল না?”

দিব্যাংশীর আরও অভিযোগ, জাতীয় শিবিরে তাঁকে মানসিকভাবে হয়রানি করা হয়েছে। এমনকী রোশিবিনার জন্যই চোট পেয়েছেন তিনি। শ্রীনগর ক্যাম্পে অনুশীলনের সময় কাঁধে চোট পাওয়ার পর কয়েক দিন তিনি অনুশীলন করতে পারেননি বলেও জানিয়েছেন দিব্যাংশী। তবে তাঁর এই অভিযোগের পক্ষে এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে এশিয়ান গেমসে অংশ নিতে জাপানের আইচি-নাগোয়া রওনা হওয়ার আগে পরিস্থিতি বদলাতে ক্রীড়া মন্ত্রকের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *