‘নির্মল ঘোষ হলে মমতা কেন নয়?’ অভয়া কাণ্ডের গ্রেপ্তারি প্রসঙ্গে বিস্ফোরক অগ্নিমিত্রা

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


অভয়াকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গ্রেপ্তারির দাবি তুলে এবার বিস্ফোরক রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবারই অভয়া কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে। তাঁদের বিরুদ্ধে তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অগ্নিমিত্রার প্রশ্ন, নির্মল ঘোষদের গ্রেপ্তার করা হলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বাদ যাবেন?

অভয়া প্রসঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “যদি নির্মল ঘোষ গ্রেপ্তার হন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করা দরকার। কারণ সেইসময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কথা বলতে বলতে ঝাড়গ্রাম থেকে বিনীত গোয়েলের সঙ্গে এসেছিলেন। তিনি কেন বলেননি ৬টার পর পোস্টমর্টেম হয় না। দেহ রেখে দাও। বরং তিনি চেষ্টা করেছেন পুলিশকে ঘুষ খাইয়ে, অভয়ার বাবা-মায়ের মুখ চুপ করে দিতে। যদি প্রশ্নের উত্তর নির্মলবাবুকে গ্রেফতার করে দিতে হয়, যদি সোমনাথবাবুকে গ্রেফতার করার দাবি রাখি, তাহলে মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা দরকার বলে মনে হয়।”

আরও পড়ুন:

গত ৯ আগস্ট পানিহাটিতে অভয়ার স্মরণসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, “নতুন কেস চালু করুন। দ্রুত অ্যাকশনে নামুন। অভয়াকে ভুলিনি। মানুষ জিতিয়েছেন অভয়ার বিচারের জন্য। আমি কমিটেড।” এরপরই নতুন করে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় ও সোমনাথ দে-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিলোত্তমার বাবা। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে সঞ্জীব মুখোপাধ্যায়ও পুলিশের জালে। তবে এখনও অধরা সোমনাথ দে। এই আবহে অগ্নিমিত্রার নিশানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাও!

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *