নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী

রাজ্য/STATE
Spread the love


নিউটাউনের পর কালনার পূর্বস্থালী। ঘর থেকে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ। তিনি তাঁর প্রেমিকের সঙ্গে থাকতেন। মঙ্গলবার পূর্বস্থলী পারুলিয়া বাজার এলাকায় ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। কথায় অসঙ্গতি থাকায় আটক করা হয়েছে তরুণীর লিভ-ইন সঙ্গীকে। ওই যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরাও।

জানা গিয়েছে মৃতার নাম ভগবতী দাস। তিনি বিবাহিত। পূর্বস্থলী থানার হৃষি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। সম্প্রতি তিনি একটি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পারুলিয়া এলাকার একটি বাড়িতে থাকতে শুরু করেন ভগবতী। মঙ্গলবার সকালে ওই বাড়ি থেকেই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের বাবা কালনা হাসপাতালে দাঁড়িয়ে বলেন, “মেয়ের মৃত্যু স্বাভাবিক নয়। মেয়ে যে যুবকের সঙ্গে থাকত ওই যুবকের কথায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে। বিষয়টি পুলিশকে জানিয়েছি।” ভগবতীর কাছে প্রচুর টাকা ছিল বলেও দাবি করেন তাঁর বাবা। তরুণীর মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পূর্বস্থলী থানার পুলিশ।

উল্লেখ্য, কয়েকদিন আগে নিউটাউনের চণ্ডীবেড়িয়ায় ফ্ল্যাটের মধ্যে থেকে এক তরুণীর ঝুলন্ত দেহ পাওয়া যায়। ওই ফ্ল্যাট থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁর লিভ-ইন সঙ্গীকে। সম্পর্কে টানাপোড়েনের কারণেই এই ঘটনা বলে অনুমান পুলিশের। এবার পূর্বস্থলিতেও এরকম ঘটনা ঘটল। এই ঘটনার তদন্ত শুরু করে রহস্য উৎঘাটনের চেষ্টা করছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *