‘নাস্তিক হওয়ায় কোনও দোষ নেই’, ‘হনুমানজি’কে অপমান বিতর্কে ‘সফল’ রাজামৌলির পাশে রামগোপাল

‘নাস্তিক হওয়ায় কোনও দোষ নেই’, ‘হনুমানজি’কে অপমান বিতর্কে ‘সফল’ রাজামৌলির পাশে রামগোপাল

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বারাণসী’ মুক্তির আগে রীতিমতো বিতর্কে জড়িয়েছেন পরিচালক এস এস রাজামৌলি। ঈশ্বরকে নিয়ে তাঁর করা একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথমে ছবির প্রথম প্রচারমূলক অনুষ্ঠানে এসে পরিচালক বলেছিলেন তিনি নাস্তিক। এমনকী হনুমান ও শ্রী রামকে নিয়েও বিরূপ মন্তব্য করেন রাজামৌলি। এরপর থেকেই তাঁকে নিয়ে রীতিমতো চর্চা চলছে। অনেকেই তাঁর দিকে প্রশ্ন তুলেছেন, ঈশ্বরে যখন বিশ্বাস নেই তখন তাঁকে নিয়েই ছবি কেন বানান? ইতিমধ্যেই হনুমানকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে রাজামৌলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এবার পরিচালকের পাশে দাঁড়ালেন ইন্ডাস্ট্রির আরও এক পরিচালক। রাজামৌলির পাশে দাঁড়িয়ে এবার মুখ খুললেন পরিচালক রামগোপাল বর্মা।

রামগোপাল বর্মা এপ্রসঙ্গে বলেন, “যাঁদের রাজামৌলিকে নিয়ে এত সমস্যা, যাঁরা ধর্ম নিয়ে নানা বদ্ধমূল ধারণা মনে রাখেন, নিজেদের আস্তিক বলে যাঁরা দাবি করেন তাঁদের জানা উচিত এদেশে নাস্তিক হওয়া কোনও অপরাধ নয়। তাই সকলের নিজের মত প্রকাশ করার অধিকার রয়েছে।” রাম গোপাল বর্মা আরও বলেন, “এবার আসি সেই প্রসঙ্গে, অনেকেই বলছেন, ভগবানে বিশ্বাস না করলে কেন ভগবানকে নিয়ে ছবি বানান? এবার একটা কথা বলি, ভগবানে বিশ্বাস না করলে কি তাঁকে নিয়ে ছবি বানানো যাবে না? তাহলে তো গ্যাংস্টারদের নিয়ে ছবি তৈরি করলে পরিচালককেও সেরকম কিছু করতে হবে। অথবা ভূতের ছবি বানালে ভূতেও বিশ্বাস করতে হবে। এই যুক্তির কি সত্যিই কোনও ভিত্তি আছে? এগুলি একেবারেই ভিত্তিহীন।

রামগোপালের আরও বক্তব্য, “যাঁরা ভগবানে বিশ্বাস না করার জন্য রাজামৌলিকে তোপ দাগছেন তাঁদের বলি, নাস্তিক হয়েও রাজামৌলি জীবনে তাঁর কেরিয়ারে অনেক সাফল্য পেয়েছেন। ভগবানে বিশ্বাস করেও তা অনেকেই জীবনে করতে পারেন না। ঈশ্বরের আসলে নাস্তিক মানুষদেরই বেশি পছন্দ। তাই তাদেরই ঈশ্বর দু’হাত ভোরে সমস্ত আশীর্বাদ দেন। রাজামৌলিই তার প্রমাণ।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ







Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *