নারীপাচারে বড় সাফল্য পুলিশের! ৭ দিনের মধ্যে রাজস্থান থেকে উদ্ধার মালবাজারের কিশোরী

নারীপাচারে বড় সাফল্য পুলিশের! ৭ দিনের মধ্যে রাজস্থান থেকে উদ্ধার মালবাজারের কিশোরী

রাজ্য/STATE
Spread the love


রাজস্থানে পাচার করা হয়েছিল কিশোরীকে। অভিযোগ পেয়ে ৭ দিনে তাকে উদ্ধার করল পুলিশ। নাবালিকা সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছে। নারীপাচারে বড়সড় সাফল্য পেল মালবাজার থানার পুলিশ। ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ জুলাই মালবাজার থানায় নাবালিকার নিখোঁজ ও পাচারের অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ পাওয়ার পরই মাল মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ্ত সরকার ও মালবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমজিৎ মল্লিকের নেতৃত্বে তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু হয়। মামলার তদন্তকারী অফিসার ছিলেন মালবাজার থানার এসআই অভিষেক মিশ্র। সিকিম মহানন্দা এক্সপ্রেস নাবালিকা মাল স্টেশনে পৌঁছয়। সেখান থেকে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। 

কল রেকর্ড, প্রযুক্তিগত তথ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ সূত্র খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যান পুলিশ আধিকারিকরা। সব তথ্য বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে নাবালিকা রয়েছে রাজস্থানে। যোগাযোগ করা হয়, সেখানকার পুলিশের সঙ্গে। ৭ দিনের মাথায় রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। এই উদ্ধার অভিযানে পুলিশকে সাহায্য করেছে ন্যাশনাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশন। সংগঠনের ডিরেক্টর দীপিকা বন্দ জানান, “পুলিশের সক্রিয় সহযোগিতার ফলেই এত দ্রুত নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।” নারীপাচার চক্রের খোঁজ শুরু করেছে পুলিশ। নাবালিকা কী করে রাজস্থান পৌঁছল তা খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *