নবির সুইংয়ে নেটে দিশাহারা কোহলি! ওয়ানডে সিরিজের আগে কী অবস্থা রোহিতের?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


টি-টোয়েন্টি সিরিজ শেষের পথে। এবার যত নজর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজের দিকে। আরও ভালো করে বললে, রোহিত শর্মা ও বিরাট কোহলির দিকে। ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। তার আগে প্রস্তুতিতে ডুবে রো-কো। তবে সেখানে কোহলিকে ভালোই ব্যতিব্যস্ত করলেন আকিব নবি। অন্যদিকে রোহিতও কিন্তু বেশ কয়েকবার খোঁচা দিলেন। একটু ধাতস্থ হয়ে দু’জনকেই আবার স্বমহিমায় দেখা গেল।

অকল্যান্ডে ভারতের প্রস্তুতি শিবিরে এদিন অধিনায়ক শুভমান গিল ছিলেন না। তবে নিউজিল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য রো-কো হাজির ছিলেন। এদিন মূলত পরীক্ষা ছিল ভারতের পেস বিভাগের। আকিব নবি, অংশুল কাম্বোজ, গুর্নুর ব্রাররা এদিন হাত ঘোরান। গুর্নুর উচ্চতা কাজে লাগিয়ে একের পর এক শর্ট বল করেন। অন্যদিকে কাম্বোজের বোলিং ছিল শৃঙ্খলিত। তবে সবচেয়ে বেশি নজর কাড়েন আকিব নবি।

আরও পড়ুন:

বিরাট কোহলিকে সবচেয়ে বেশি চাপে ফেলেন নবি। প্রথমে এই দলের সদস্য ছিলেন না তিনি। প্রসিদ্ধ কৃষ্ণ চোট পাওয়ায় প্রথম তিন ম্যাচের জন্য সুযোগ পেয়েছেন। সেটাকে কাজে লাগাতে কসুর করছেন না কাশ্মীরের পেসার। নিউজিল্যান্ডে অনুশীলনে বলের সুইং কাজে লাগিয়ে দু’দিকে ঘোরাচ্ছেন। যা সামলাতে হিমশিম খেলেন কোহলিও। কয়েকটা ভালো শট খেললেন ঠিকই। তবে সুইংয়ে বিভ্রান্ত হয়ে অফ স্টাম্পে খোঁচাও দিলেন। আবার কখনও ইনসুইংয়ে বল আছড়ে পড়ল কোহলির প্যাডে। একটা সময় নিজের উপরই বিরক্ত হন।

তবে তিনিও তো ‘কিং’। খানিকক্ষণ বিশ্রাম নিয়ে নিজের ছন্দে ফিরে আসেন। পরে দেখা যায় রোহিতের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত। অন্যদিকে রোহিত কিছুটা সাবধানী ভঙ্গিতে খেলেন। নিউজিল্যান্ডের গতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে তিনিও বেশ কয়েকবার খোঁচা দেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *