নবরাত্রিতে নৃত্যনাট্য ‘দুর্গা’ পরিবেশন হেমা মালিনীর, ৭৭-এ ‘ড্রিম গার্ল’-এর নৃত্যশৈলীতে মন্ত্রমুগ্ধ দর্শক

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


বয়স যেন একটা সংখ্যা মাত্র। ৭৭ বছর বয়সেও নৃত্যশৈলীতে মুগ্ধ আসমুদ্রহিমাচল। তিনি আর কেউ নন, বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। ১১ই অক্টোবর ক্লাসিক কনভেনশন সেন্টারে বিখ্যাত নৃত্যনাট্য ‘দুর্গা’ পরিবেশন করে নবরাত্রির ঐতিহ্য অব্যাহত রাখলেন হেমা। নবরাত্রি এমন এক উৎসব যেখানে ভক্তি, সংগীত ও নৃত্যের এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয়। সেই উৎসবের আবহেই ভরতনাট্যম নৃত্যশিল্পী হেমা মালিনীর নৃত্য পরিবেশনে মন্ত্রমুগ্ধ উপস্থিত দর্শক।

অভিনয়ের পাশাপাশি শাস্ত্রীয় নৃত্যের প্রতি হেমার অমোঘ আকর্ষণ বরাবরই অনুরাগীদের মুগ্ধ করেছে। পর্দার ‘বসন্তী’র ‘দুর্গা’ পরিবেশনের ভিডিও ও ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হেমার প্রশংসায় পঞ্চমুখ অনুগামীরা। আগরওয়াল সমাজ তেলঙ্গানার উদ্যোগে আয়োজিত ‘আগ্রা ডান্ডিয়া নবরাত্রি সেলিব্রেশন’-এ নৃত্য পরিবেশন করেন হেমা। অনুষ্ঠান শেষে সমাজমাধ্যমে বেশ কিছু ছবি ভাগ করে আনন্দ উদযাপন করেন বর্ষীয়ান অভিনেত্রী। নৃত্যনাট্য পরিবেশন করে কতটা খুশি তা অভিনেত্রীর পোস্টেই স্পষ্ট। পারফরম্যান্সের দুকুচি ছবি পোস্ট করে এই পরিবেশনাকে আশীর্বাদধন্য ও বিশেষ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন।

আরও পড়ুন:

অনুভূতির কথা ভাগ করে লেখেন, ‘নবরাত্রির প্রথম দিনে ক্লাসিক কনভেনশন সেন্টারে আগরওয়াল সমাজ, তেলঙ্গানার আগ্রা ডান্ডিয়া নবরাত্রি সেলিব্রেশনে আমার সবচেয়ে জনপ্রিয় নৃত্যনাট্য দুর্গা পরিবেশনের সুযোগ পেয়ে আমি আপ্লুত। ১১ অক্টোবর, ২০২৬-এ এই অনুষ্ঠানটি মহারাজা অগ্রসেন জয়ন্তী উপলক্ষেও আয়োজিত হয়েছিল। এই পবিত্র ও শুভ উপলক্ষে সকলকে জানাই নবরাত্রি ও দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা।’ নবরাত্রি মূলত দেবী দুর্গার আরাধনার উৎসব। আর হেমা মালিনীর ‘দুর্গা’ নৃত্যনাট্যে পৌরাণিক কাহিনির মধ্য দিয়ে ফুটে ওঠে দেবীশক্তি ও নারীশক্তির মাহাত্ম্য।

শাস্ত্রীয় নৃত্য, সংগীত এবং মনোমুগ্ধকর মঞ্চসজ্জার মাধ্যমে এই উপস্থাপন দর্শকদের কাছে ভক্তির এক বিশেষ অনুভূতি তুলে ধরে। হেমা মালিনীর কাছে এই অনুষ্ঠান শুধুমাত্র উৎসবের মঞ্চে একটি পরিবেশনাই ছিল না বরং তাঁর দীর্ঘদিনের সাধনা ও নৃত্যের প্রতি ভালোবাসার এক বিশেষ মুহূর্ত। হিন্দি চলচ্চিত্রে দীর্ঘ সফল কেরিয়ার এবং জনজীবনে সক্রিয় ভূমিকার পাশাপাশি নাচ আজও তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। নবরাত্রির প্রথম দিনে ‘দুর্গা’ পরিবেশনার মাধ্যমে আরও একবার প্রমাণ করলেন অভিনয়ের মতোই শাস্ত্রীয় নৃত্যের প্রতিও তাঁর ভালোবাসা আজও অমলিন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *