নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম

নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শনিবার নবদ্বীপ আদালতে তুমুল উত্তেজনা। নবদ্বীপের পুরপ্রধানকে আদালতে পেশ করাকে কেন্দ্র করে সে যেন এক নাটকীয় মুহুর্ত। পুরপ্রধানকে নিয়ে পুলিশের গাড়ি আদালত চত্বরে ঢুকতেই ক্ষেপে ওঠে জনতা। তাঁকে লক্ষ্য করে পরপর ছোড়া হয় ডিম। এখানেই শেষ নয়, সাতদিনের জেল হেফাজত শেষে পুরপ্রধান আদালতের দরবারে যেতেই মুখ ফিরিয়ে নেন আইনজীবীরাও। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার পক্ষে মামলা লড়তে একজনও আইনজীবী রাজি হননি বলে জানা যায়।

এই বিষয়ে আরও খবর

আদালত চত্বরে অভিযুক্ত পুরপ্রধানকে লক্ষ্য করে পঁচা ডিম ছুড়তে থাকে উত্তেজিত জনতা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও আনা হয়। অভিযুক্তকে এজলাসে পেশের আগেই কয়েকশো মানুষের জমায়েত হয়ে যায় সেখানে। এজলাসের বাইরেই চলে তুমুল বিক্ষোভ। ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ জনতা। বেশ কিছুক্ষণ দরজা বন্ধ রেখে এজলাসের কাজকর্ম চালাতে বলেও আদালত সূত্রে জানা গিয়েছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়টি হল, এদিন আদালতে বিমান কৃষ্ণ সাহার পক্ষে কোনও আইনজীবী দাঁড়াননি বলে জানা যায়। ফলে আইনি সহায়তা পাওয়া নিয়ে কার্যত নাকানিচোবানি খেতে হয় তাঁকে। সূত্রের খবর, এই পরিস্থিতিতে বিমান সাহা বিচারকের কাছে আবেদন জানান যাতে তাঁর মামলার শুনানি নবদ্বীপ আদালতের পরিবর্তে কৃষ্ণনগর আদালতে স্থানান্তর করা হয়। তবে বিচারক স্পষ্ট জানিয়ে দেন, এ ধরনের আবেদন করতে হলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে কৃষ্ণনগর জেলা আদালতে আবেদন জানাতে হবে। এদিন বিমানের বিরুদ্ধে ত্রিপল ও ত্রাণসামগ্রী চুরি সংক্রান্ত মামলার শুনানি হয়। ওই মামলার পরবর্তী শুনানি আগামী ২০ জুন। অন্যদিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাতে এদিন বিমান সাহাকে আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে আদালত তাঁকে আরও ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১২ জুন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত হেফাজতের সময় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং অভিযোগের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হবে।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *