নন্দীগ্রামের ‘অপারেশন সূর্যোদয়’ মামলায় নতুন এফআইআর হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বামফ্রন্ট সরকারের সময় নন্দীগ্রামে ঘটা ‘অপারেশন সূর্যোদয়’-এর ১৯তম বর্ষপূর্তিতে ফের বিচার প্রক্রিয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দীগ্রাম দিবসের অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, এই ঘটনার উপযুক্ত বিচার এখনও সম্পূর্ণ হয়নি, তাই তাঁর সরকার নতুন করে এফআইআর (FIR) দায়ের করবে। 

মঙ্গলবার নন্দীগ্রামের (Nandigram) গোকুলনগরে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ২০০৭ সালের ১০ নভেম্বরের রক্তক্ষয়ী হামলায় সিআইডি (CID) তদন্ত করলেও আসল অপরাধীরা ছাড় পেয়ে গেছে। প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ ১৮১ দিন কারাবন্দি থাকলেও বহু নিখোঁজের হদিস ও হত্যাকাণ্ডের ন্যায়বিচার আজও মেলেনি। তৎকালীন ঘটনার নৃশংসতার বিবরণ দিয়ে তিনি বলেন, বহু আন্দোলনকারীকে অপহরণ করে খুন করা হয়েছিল এবং আজও নিখোঁজ ১১ জনের দেহের সন্ধান মেলেনি।

তৃণমূল কংগ্রেসকে নিশানা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, নন্দীগ্রামের জমি আন্দোলনে তৃণমূলের কার্যত কোনো ভূমিকা ছিল না। সেই সময়ের লড়াইটি নন্দীগ্রামের স্থানীয় জনগণের সঙ্গে বাম সরকারের ছিল। তাঁর অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম নিয়ে শুধুই রাজনীতি করেছেন এবং দীর্ঘ ১৫ বছরের শাসনে নিখোঁজ বা নিহতদের পরিবারকে উপযুক্ত ডেথ সার্টিফিকেট দেওয়ার উদ্যোগটুকুও নেননি। আদালতের হস্তক্ষেপে পরবর্তীতে সেই সংক্রান্ত পদক্ষেপ সম্ভব হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

The publish নন্দীগ্রাম মামলায় নতুন এফআইআর হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *