উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ব্রিটিশ সিক্রেট এজেন্ট জেমস বন্ড চরিত্রে পরবর্তী অভিনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে রবার্ট প্যাটিনসনের (Robert Pattinson) নাম। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এই কাল্পনিক গুপ্তচর চরিত্রের পরবর্তী মুখ কে হচ্ছেন, তা নিয়ে চলা দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটল। ‘দ্য ব্যাটম্যান’ (The Batman) ও ‘দি ওডিসি’ (The Odyssey) খ্যাত এই অভিনেতা এখন ব্রিটিশ ফ্র্যাঞ্চাইজির আইকনিক ‘০০৭’ (007) চরিত্রে অভিনয় করবেন।
প্যাটিনসন এই চরিত্রে স্থলাভিষিক্ত হচ্ছেন অভিনেতা ড্যানিয়েল ক্রেগের (Daniel Craig)। ক্রেগ ২০০৬ সালের ‘ক্যাসিনো রয়্যাল’ (On line casino Royale) থেকে শুরু করে ২০২১ সালের ‘নো টাইম টু ডাই’ (No Time To Die) পর্যন্ত মোট পাঁচটি সিনেমায় এই চরিত্রে অভিনয় করে বিদায় নেন।
ইয়ন প্রোডাকশনসের (Eon Productions) অফিশিয়াল চলচ্চিত্র সিরিজে প্যাটিনসনের আগে মোট ছয়জন অভিনেতা জেমস বন্ড চরিত্রে কাজ করেছেন। সর্বপ্রথম ১৯৬২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এই চরিত্রে অভিনয় করেন শন কনারি (Sean Connery)। এরপর ১৯৬৯ সালে জর্জ ল্যাজেনবি (George Lazenby) এবং ১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত রজার মুর (Roger Moore) বন্ড হিসেবে হাজির হন। পরবর্তীকালে টিমোথি ডাল্টন (Timothy Dalton) ১৯৮৭ থেকে ১৯৮৯ সালের মধ্যে দুটি সিনেমায় এবং পিয়ার্স ব্রসনান (Pierce Brosnan) ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত চারটি সিনেমায় রূপালি পর্দায় চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন।
The put up রবার্ট প্যাটিনসনই নতুন জেমস বন্ড, জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ঘোষণা appeared first on Uttarbanga Sambad.
