বাংলার হস্তশিল্পের বাজার তৈরি করতে ও মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিগত সরকার প্রতি বছর সবলা মেলার আয়োজন করত। নিউটাউনে বসত এই মেলা। সরকার পরিবর্তনের পর নতুন নামে ফিরছে এই মেলা। মহিলাদের স্টলের সংখ্যাও বাড়ছে। পাহাড়ের মহিলারাও এবার মোমো, থুপ্পা নিয়ে এই মেলায় হাজির থাকছেন।
তৃণমূল সরকারে আমলে রাজ্য স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে ডিসেম্বরের দিকে এই মেলার আয়োজন করা হত। এ বছর এগিয়ে আনা হয়েছে এই মেলা। ২৩ নভেম্বর থেকে নিউটাউন মেলা প্রাঙ্গণে এই মেলা শুরু হবে। ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও হাজির থাকবেন বলে জানা গিয়েছে। দপ্তর সূত্রে খবর, এই মেলার নতুন নামকরণ করা হচ্ছে। নামের প্রস্তাব ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। গত বছর এই মেলায় ২৬০টি মতো স্টল ছিল। যার মধ্যে ৯০টি স্টল থাকত মহিলাদের। দপ্তরের এক আধিকারিক জানান, মহিলাদের স্টল বাড়িয়ে ১০০ করা হচ্ছে। আগে সমতলের মহিলারা এই মেলায় স্টল দিতেন।
আরও পড়ুন:
এবার দার্জিলিং, কালিম্পংয়ের মহিলারাও এই মেলায় থাকবে। মোমো, থুপ্পার স্টল দেবেন তাঁরা। নিউটাউনের পাশাপাশি উত্তরবঙ্গে কোচবিহারেও সবলা মেলার আয়োজন করা হত। তবে এখন থেকে এই কোচবিহার রাসমেলার সঙ্গে এই মেলার আয়োজন করা হচ্ছে। সবলা মেলা ঘিরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক স্বচ্ছলতা বাড়ে। তাঁরা নিজেদের উৎপাদিত পণ্য এখানে বিক্রি করে যথেষ্ট উপার্জন করেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
