তারাতলা কাণ্ডে কালো তালিকাভুক্ত করা হল নির্মাণ সংস্থা আয়ান ট্রেডার্স ও আর্কিটেক্টকে। শুক্রবার পিডব্লুউবি টেন্ট থেকে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “প্ল্যান পাশ করা ছিল। নির্মাণকারী সংস্থার নজরদারির কথা ছিল। কিন্তু তারা সেই দায়িত্ব পালন করেনি। সেই কারণেই নির্মাণ সংস্থা ও আর্কিটেক্টকে ব্ল্যাকলিস্টেট করা হল।” পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, আজই শেষ হয়ে যাবে উদ্ধারকাজ।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
