বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে বিরাট ধাক্কা অভিষেক পোড়েলের। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। আদালতের নির্দেশ, তারকা ক্রিকেটারকে গ্রেপ্তার করতে হবে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, যৌন নির্যাতন এবং ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক ডাক্তারি পড়ুয়া। সেই অভিযোগেই এবার গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক। যদিও তারকা ক্রিকেটার জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা এহেন অভিযোগ ভিত্তিহীন।
