ধর্ম জিজ্ঞাসা করে গুলি! কুলগাম জঙ্গি হামলা ফেরাল পহেলগাঁও স্মৃতি

ধর্ম জিজ্ঞাসা করে গুলি! কুলগাম জঙ্গি হামলা ফেরাল পহেলগাঁও স্মৃতি

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করেছিল সন্ত্রাসীরা। এক বছর পর কুলগামের জঙ্গি হামলায় ফিরল সেই স্মৃতি। শুক্রবার সন্ধ্যায় কুলগামে পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করে মুহুর্মুহু গুলিবর্ষণ করে ‘জেহাদি’রা। ঘটনাস্থলেই নিহত হন এক শ্রমিক। তাঁর নাম দীপক রাত্রে। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার বাসিন্দা।

দীপকের পরিবারের দাবি, হামলাকারীরা গুলি করার আগে তাঁকে তাঁর ধর্ম জিজ্ঞাসা করেছিল। নিহতের ভাই মনোজ বলেন, “সে কোথা থেকে এসেছে এবং তাঁর ধর্ম কী, এ সমস্ত ওকে জিজ্ঞাসা করা হয়েছিল। যখন দীপক জানায়, সে হিন্দু, তখনই তাঁকে গুলি করা হয়।” যদিও তদন্তকারীরা এই দাবি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি। কুলগাম জঙ্গি হামলায় গুলিবিদ্ধ হন আরও এক শ্রমিক। শনিবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, অতিরিক্ত আয়ের আশায় প্রায় সাত-আট মাস আগে একটি ইটভাটায় কাজ করতে জম্মু ও কাশ্মীরে আসেন দীপক। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর পরিবারে রয়েছেন বৃদ্ধা মা, বিশেষভাবে সক্ষম ছোট ভাই, স্ত্রী ও এক পুত্র।

আরও পড়ুন:

কুলগামের কেল্লাম গ্রামে শুক্রবার রাতে দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এলাকা ঘিরে শুরু হয় চিরুনি তল্লাশি। এনিয়ে গত ১০ দিনে এটা জঙ্গিদের দ্বিতীয় ‘টার্গেটেড’ হামলা। ভিনরাজ্যের শ্রমিকদের কারা এভাবে টার্গেট করল? জইশের দিকে সন্দেহের তির। শুক্রবারই বাংলায় গ্রেপ্তার হয় এক জইশ জঙ্গি। মনে করা হচ্ছে, গ্রেপ্তারির ‘প্রতিশোধ’ নিতেই কাশ্মীরের পরিযায়ী শ্রমিকদের উপর হামলা চালানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *