ধনুশ-ম্রুণালের বিচ্ছেদ! কেন ভেঙে গেল দুই তারকার প্রেম?

ধনুশ-ম্রুণালের বিচ্ছেদ! কেন ভেঙে গেল দুই তারকার প্রেম?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


ধনুশ-ম্রুণালের অসমবয়সি প্রেমের গুঞ্জন নতুন নয়! বছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল শিগগিরি বিয়ে করবেন তাঁরা। কিন্তু এবার শোনা যাচ্ছে, ‘ব্রেক আপ’ হয়ে গিয়েছে তারকা যুগলের। যদিও কেন তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তা অজানা।

ম্রুনাল-ধনুশের জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি করেন ম্রুণালের ‘সন অফ সর্দার ২’ নায়ক অজয় দেবগন। সিনেমার প্রচারের মাঝে সিদ্ধান্তও ম্রুণালের সঙ্গে রসিকতা করেন এই সম্পর্ক নিয়ে। তাছাড়া ‘তেরে ইশক মে’-র পার্টিতেও দেখা গিয়েছিল ম্রুনালকে। এদিকে ধনুশের দুই বোনের সঙ্গে ম্রুনালের ঘনিষ্ঠতা দুই তারকার মন দেওয়া-নেওয়ার গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছিল। খবর ছিল, প্রেম-জল্পনাকে সত্যি করে ১৪ ফ্রেব্রুয়ারিতেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন ধনুশ-ম্রুণাল। শোনা যাচ্ছিল, একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই উভয় পক্ষের পরিবার ও বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে মালাবদল করবেন তারকা জুটি। কিন্তু শেষপর্যন্ত তা না হলেও সম্পর্কের গুঞ্জন থামেনি। তবে আজ পর্যন্ত ধনুশ কিংবা ম্রুনালের কেউই টুঁ শব্দটি করেননি। এখন দেখার, সম্পর্কের যতিচিহ্ন টানার পর তাঁরা এই নিয়ে কথা বলেন কিনা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

আরও পড়ুন:

প্রসঙ্গত, ধনুশের সঙ্গে বিয়ে হয়েছিল রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্তের। ২০০৪ সালের নভেম্বরে বিয়ে হয় তাঁদের। যুগলের দু’টি সন্তানও রয়েছে- যাত্রা ও লিঙ্গা। কিন্তু দুই দশকের দাম্পত্যের পরে তাঁরা সিদ্ধান্ত নেন আলাদা পথ চলার। ২০২৪ সালে ডিভোর্স হয়ে যায় তাঁদের। এর কিছু সময় পর থেকেই ম্রুনালের সঙ্গে নাম জড়ায় ধনুশের। এবার সত্যিই সেই সম্পর্কও অস্তমিত হল কিনা সেটাই দেখার।

এদিকে ধনুশকে সদ্য দেখা গিয়েছে বিঘ্নেশ রাজা পরিচালিত ‘কারা’-র প্রধান চরিত্রে। মোটামুটি ইতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছে সেই সিনেমা। প্রথমে প্রেক্ষাগৃহে চলার পর এখন তা ওটিটি মঞ্চে প্রদর্শিত হচ্ছে।

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *