দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী, পুড়ে ছাই হিটলারের কুখ্যাত আস্তানা ‘ঈগলস নেস্ট’!

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তাক্ত ইতিহাসের সাক্ষী। জার্মানির নাৎসি বাহিনীর সর্বাধিনায়ক অ্যাডলফ হিটলারের সেই কুখ্যাত আস্তানা ‘কেলস্টাইনহাউস’ বা ‘ঈগলস নেস্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ড। কিন্তু কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক বাড়িটি।

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার রাত ৯টা নাগাদ (স্থানীয় সময়) বাভারিয়া অঞ্চলের বের্চটেসগাডেনের কাছে অবস্থিত ‘কেলস্টাইনহাউস’-এ আচমকা আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢাকে আকাশ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। কিন্তু তারা সেখানে পৌঁছনোর আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করেছিল। শুধু তাই নয়, দুর্গম পাহাড়ি এলাকায় বাড়িটি অবস্থিত হওয়ায় আগুন নেভানোর কাজেও প্রাথমিকভাবে সমস্যার সম্মুখীন হতে হয় দমকলকর্মীদের। জানা গিয়েছে, আগুন নেভানোর কাজে মোতায়েন করা হয় প্রায় ২০০ জনকে। ঘটনাস্থলে পৌঁছয় জরুরি পরিষেবার কর্মীরাও। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়িটিতে  ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম আরসন। 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *