দ্বিতীয় দফায় আরও কড়া, ভোটারদের ভয় দেখালেই ‘অ্যাকশন’, পুলিশকে নির্দেশ কমিশনের

দ্বিতীয় দফায় আরও কড়া, ভোটারদের ভয় দেখালেই ‘অ্যাকশন’, পুলিশকে নির্দেশ কমিশনের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


কমিশনের কড়াকড়িতে বঙ্গভোটের প্রথম দফা কেটেছে নির্বিঘ্নে। বুধবার দ্বিতীয় তথা শেষ দফা। দক্ষিণবঙ্গের মোট ৭ জেলার ১৪২ আসন ভোটগ্রহণ। এখানকার বেশ কয়েকটি কেন্দ্র স্পর্শকাতর, রাজনৈতিকভাবে উত্তপ্ত। তাই দ্বিতীয় দফা নির্বিঘ্নে সুসম্পন্ন করতে আরও কড়া দাওয়াই দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রত্যেক জেলা ও পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ পর্যবেক্ষকের বিজ্ঞপ্তি। তাতে স্পষ্ট নির্দেশ, ভোটারদের ভয় দেখালেই কড়া ‘অ্যাকশন’ নিতে হবে পুলিশকে, দরকারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযুক্ত বা অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে।

দ্বিতীয় দফা ভোটের আগে কোথাও কোথাও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে। জগদ্দল, ভাটপাড়ায় বোমাবাজি, বিজেপি প্রার্থী আক্রান্ত, আরামবাগ, গোঘাটে তৃণমূল সাংসদের উপর হামলার মতো অভিযোগ এসেছে কমিশনের দপ্তরে। সেইসঙ্গে কোথাও কোথাও ভোটের আগে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগও জমা পড়েছে নির্বাচন কমিশনে। ভোটের দিন, বুধবার যাতে এমন কিছুই না ঘটে, তার জন্য আরও কড়া পদক্ষেপ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *