দেখে গায়ে দেবে কাঁটা, স্বাদে লা-জবাব, হ্যালোউইনে পাতে থাক বাঙালি ভূতুড়ে মেনু

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


প্রতি বছর ৩১ অক্টোবর পালিত হয় জনপ্রিয় হ্যালোউইন। ক্রিসমাসের মতো হ্যালোউইনকেও আপন করে নিয়েছে ভারতীয়রা। উৎসবে আত্মাদের স্মরণ করা হয়। বর্তমানে হ্যালোউইন একটি মজার সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। মানুষজন ভূত, জাদুকর বা মজার সব চরিত্র সেজে ঘুরে বেড়ায়। শিশুরা বাড়ি বাড়ি ঘুরে ক্যান্ডি বা মিষ্টি সংগ্রহ করে। হ্যালোউইনে মজাদার কিছু খাবারদাবারও তৈরি করতে পারতেন। আপনার জন্য রইল কয়েকটি বাঙালি ভূতুড়ে মেনু।

ডিম ভূত:
সেদ্ধ ডিম নিন। তা থেকে কুসুম বের করে নিন। মেয়োনিজ এবং সরষে বাটা মিশিয়ে ডিমের ভিতর ঢুকিয়ে দিন। ওপরে অলিভ কিংবা কালো জিরে দিয়ে মাকড়সার জাল তৈরি করে সাজান।

আরও পড়ুন:

ভূতুড়ে বেগুনি ও চপ:
বেগুনি যেভাবে তৈরি করেন সেভাবেই করুন। তার উপর ব্যাটার দিয়ে ভূতুড়ে চোখ-মুখ তৈরি করে দিন। তাতেই দেখবেন আপনার রোজকার বেগুনি পাবে নয়া রূপ।

Halloween-1

ভূতুড়ে কুমড়োর ছক্কা:
হ্যালোউইনের কথা মাথায় রেখে মিষ্টি কুমড়োর ছক্কা তৈরি করতে পারেন। টেবিল সাজাতে পারেন কুমড়ো দিয়ে।

রাক্ষুসে লুচি বা ডালপুরি:
সাধারণ উপায়ে লুচি কিংবা ডালপুরি তৈরি করুন। বেলার পর ছুরি দিয়ে চোখ এবং হাঁ মুখ তৈরি করে নিন। এবার ভালো করে ভেজে নিন। পাতে পরিবেশন করলে ছোট ছোট ভূতের মতো মনে হতে পারে।

কালো জাদুর মাংস:
গোলমরিচ, কালো জিরে দিয়ে গাঢ় কালো রঙের কষা মাংস তৈরি করে নিন। তা পাতে দিলে বেশ রহস্যময় মনে হবে।

Halloween-2

রক্তমুখী পটল:
পটলের খোসা ছাড়িয়ে বীজ বের করে নিন। এবার তাতে কিমা কিংবা ছানার পুর দিন। পটলের মুখের সামনে ভালো করে টমেটো সস দিয়ে দিন। স্বাদ হবে সুন্দর। তবে পদটি দেখে ভয় হতে পারে।

ভূতুড়ে পায়েস:
সাধারণ উপায়ে পায়েস তৈরি করে নিন। এবার গ্যাস নিভিয়ে চকোলেট কিংবা চেরি সিরাপ দিয়ে মাকড়সার জাল কিংবা ভূতের মুখ এঁকে দিন। তাতেই তৈরি হবে হ্যালোউইন স্পেশাল পায়েস।

রক্তজবা সরবত:
অতিথিকে রক্তজবা সরবত পরিবেশন করতে পারেন। তরমুজ কিংবা বেদানার রসের সঙ্গে লেবু, বিটনুন মিশিয়ে বিশেষ এই লাল রঙের সরবত তৈরি করুন।

খাবারের টেবিলটি অবশ্যই মোমবাতি এবং আলো দেওয়া মিষ্টি কুমড়ো দিয়ে সাজান। তাতেই হ্যালোউইন আমেজ জমে যাবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *