দুর্নীতিতে জড়ালেই কঠোর পদক্ষেপ, জেলা নেতৃত্বদের সতর্কবার্তা শমীকের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর ‘নব্য’ বিজেপির চাপে যাতে কোনওভাবে পুরনো কর্মীরা হারিয়ে না যান, সেটা সুনিশ্চিত করতে হবে। কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। যদি কোনও নেতা বা কর্মী দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন, তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। বুধবার প্রথমে মণ্ডল স্তরে ও পরবর্তীতে কোচবিহার জেলা বিজেপির কোর কমিটির নেতৃত্বদের নিয়ে বৈঠকে স্পষ্টভাবে এই বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কোনওভাবেই যে দলের শৃঙ্খলাভঙ্গ বরদাস্ত করা হবে না, সেটাও জেলা নেতৃত্ব ও বিধায়কদের স্পষ্ট করে দেন বিজেপি রাজ্য সভাপতি।

বৈঠক সূত্রে জানা গিয়েছে, দু’দফার বৈঠকে কার্যত দলের নেতাদের সতর্ক করেছেন বিজেপি রাজ্য সভাপতি। যেহেতু দল রাজ্যে ক্ষমতায় এসেছে, পূর্বে এই রাজ্যে কখন দল ক্ষমতায় আসেনি কাজেই ক্ষমতায় আসার পর যাতে দলের নেতাকর্মীরা নীতি আদর্শ থেকে সরে না যায় সেই বিষয়টি নিয়ে এদিন বৈঠকে সতর্ক করেছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর যারা বিজেপির ট্যাগ নিজের গায়ে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ উগ্র বিজেপি থেকে সতর্ক থাকার বার্তা উপজেলা নেতৃত্বদের। এদিনের বৈঠকে শমীক ভট্টাচার্য দিয়েছেন বলেই জানা গিয়েছে। এই উগ্র বিজেপির বা নব্য বিজেপির কারণে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনার সামনে আসছে। তারা বিজেপির জেলা নেতৃত্বদের উত্তরীয় পরিয়ে পুরনো কর্মীদের বিভ্রান্ত করছে।

আরও পড়ুন:

সেই নতুনভাবে বিজেপি হওয়া ব্যক্তিরা যাতে নিজেদের চিন্তাধারায় সফল হতে না পারে সেটা নিয়েও জেলা নেতৃত্বদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। এরপর কোচবিহার রাসমেলার মাঠে ‘সেবাজ্যোতি যাত্রা’র সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি। মশাল প্রজ্জ্বলন করে সেই মশাল নিয়ে কিছুটা পথ হাঁটেন তিনি। সঙ্গে ছিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিকও। এদিন বালুরঘাটে মশাল জ্বালিয়ে ‘সেবাজ্যোতি যাত্রা’র সূচনা করেন সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎকুমার রায়। থানা মোড় থেকে এই যাত্রা শুরু হয়। মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসাবে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন মোদিজি। তাঁর তত্ত্বাবধানেই গড়ে উঠবে বিকশিত ভারত।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *