দুর্গা সহায়! মার্কিন মুলুকে ‘দেশি আচারে’ দশেরা পালন নিক-প্রিয়াঙ্কার, পুজো মেয়ে মালতিকেও

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


মার্কিন মুলুকে থাকলেও দেশের আচার-রীতি ভোলেননি প্রিয়াঙ্কা চোপড়া। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই জানিয়েছিলেন, তাঁর ‘পরদেশীবাবু’ কোনওরকম শুভ কাজের আগে পুজোর জন্য রীতিমতো জোরাজুরি করেন। গৃহিণীর যত না বেশি পুজোতে মন, তার থেকেও নাকি বেশি নিয়ম মেনে পুজোপাঠ করেন নিক জোনাস। শুধু তাই নয়, লক্ষ্মীপুজো, শিবরাত্রির পাশাপাশি মার্কিন মুলুকের বাড়িতে ধুমধাম করে গণেশ চতুর্থীও পালন করেন ‘জোনাস দম্পতি’। এবার লস অ্যাঞ্জেলসের বাংলোয় কুমারীপুজো থেকে দশেরা পালন করলেন নিক-প্রিয়াঙ্কা।

সোশাল মিডিয়ায় বেশ কিছু আধ্যাত্মিক মুহূর্ত ভাগ করে নিয়েছেন ‘দেশি গার্ল’। সেখানেই দেখা গেল, ঐতিহ্য, পরম্পরা মেনে দেশি আচারে কন্যাপুজো করছেন নিক-প্রিয়াঙ্কা। সেলেব দম্পতির পরনে রং মিলান্তি পোশাক। মা-বাবার মধ্যমণি হয়ে বসে রয়েছে মালতি মেরি জোনাস। মা-বাবার সঙ্গে সে-ও পুজোর আচারে অংশ নিয়েছে। গলায় ‘জয় মাতা দি’ লেখা উত্তরীয়। কন্যাপুজোর সময়ে নিষ্ঠা সহকারে মেয়ের পা ধুয়ে দিতেও দেখা যায় প্রিয়াঙ্কা ও নিককে। ক্যাপশনে মা দুর্গাকে স্মরণ করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘মা দুর্গার শক্তি, আমাদের প্রার্থনার পবিত্রতা এবং দশেরার চেতনা যেন আমাদের সকলের সঙ্গে থাকে— আজ, আগামীকাল এবং সর্বদা।’

আরও পড়ুন:

মার্কিন মুলুকে বসে প্রিয়াঙ্কার এহেন দশেরা উদযাপনের ক্যামেরাবন্দি মুহূর্ত দেখে আপ্লুত অনুরাগীরাও। বিগত এক দশক ধরে বিদেশের মাটিতে থেকেও অভিনেত্রী যেভাবে নিজের সংস্কৃতি, আচার- রীতি আঁকড়ে রেখেছেন, সেকথা উল্লেখ করেই প্রশংসায় পঞ্চমুখ সকলে। ছোট থেকে মেয়ে মালতিকেও সেসবের সঙ্গে পরিচয় করিয়েছেন নিক-প্রিয়াঙ্কা। যা দেখে অনুরাগীমহলের একাংশের মত, ‘প্রিয়াঙ্কার থেকেই আর পাঁচজন তারকা মা-বাবার শেখা উচিত কীভাবে সন্তানকে বড় করতে হয়।’

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *