‘দু’দিন আগেই বলল গোয়া থেকে ফিরে…’, কোন ইচ্ছে অধরা রয়ে গেল নানা পাটেকরের? মুখ খুললেন শেখর সুমন

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


বৃহস্পতিবার ভোর ৫ টা বেজে ২০ মিনিট নাগাদ গোয়ার ডোনা পাওলার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমে নানা পাটেকর। তাঁর অকাল প্রয়াণে বলিউড হারাল আরও এক অভিভাবক, সেই সঙ্গে হল একটি যুগেরও অবসান। নানা পাটেকরের মৃত্যুতে বিটাউনে আছড়ে পড়েছে শোক। গভীরভাবে শোকাহত আসমুদ্র হিমাচল বিস্তৃত অনুগামীরা। অকাল প্রয়াণে অসম্পূর্ণ রয়ে গেল বহু ইচ্ছে। নানা পাটেকরের জীবনের সেরকমই এক অপূরণীয় ইচ্ছের কথা জানালেন অভিনেতা, সঞ্চালক শেখর সুমন। ‘শেখর টুনাইট’-এ অতিথি হিসেবে আসার কথা ছিল নানার। কিন্তু, আচম্বিত মৃত্যুর হাতছানিতে সেই ইচ্ছেটা আর পূরণ হল না।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শেখর জানান, নানা পাটেকরের মৃত্যুর খবর শুনে তিনি স্তম্ভিত। দু-তিনদিন আগেও তাঁদের কথা হয়েছে। তখন গোয়ায় শুটিংয়ে ব্যস্ত ছিলেন প্রয়াত অভিনেতা নানা পাটেকর। ফিরে এসেই ‘শেখর টুনাইট’-এ আসার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। কথোপকথনের সেই মুহূর্তের কথা স্মরণ করে শেখর বলেন, “গত তিন চার দিন ধরেই ওঁর সঙ্গে আমার প্রায় নিয়মিত কথা হচ্ছিল। উনি অনুষ্ঠানে আসতে চেয়েছিলেন। আমাকে মেসেজও করেছিলেন। এখন তো বিশ্বাসই করতে পারছি না যে উনি আর নেই। পরশু বা তার আগের দিনও ওঁর সঙ্গে কথা হল। উনি বলেছিলেন, আমি এখন গোয়ায় শুটিং করছি। শুটিং শেষ করেই তোমার অনুষ্ঠানে আসব।”

আরও পড়ুন:

Nana Patekar wrote a different definition of heroism
নানা পাটেকর, ফাইল ছবি।

আরও বলেন, “উনি আমার অনুষ্ঠান দেখে প্রশংসা করে বলেছিলেন, তুমি খুব ভালো অনুষ্ঠান করছ। আমি তোমার শোয়ো আসতে চাই। আমরা দিনক্ষণও ঠিক করে ফেলেছিলাম। গত সপ্তাহেই উনি আসছিলেন। কিন্তু পরে ওঁর অন্য একটি শুটিংয়ের কাজ চলে আসে। তখন জানান গণেশোৎসবের পর আমি নিশ্চিত আসছি।” জাতীয় পুরস্কার,পদ্ম সম্মানে ভূষিত শিল্পীর মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ, নেটভুবনেও শোকবার্তার ভিড়। শোকজ্ঞাপন করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, মনোজ বাজপেয়ী, পঙ্কজ ত্রিপাঠী, মণীষা কৈরালা-সহ একাধিক তারকা।

nana patekar smoking heart health after quitting
শেষ ইচ্ছেটা আর পূরণ হল না। ফাইল ছবি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *