দুই মেয়েকে কুয়োয় ছুড়ে ফেলে ‘খুন’, একদিন পরই আত্মহত্যা মায়েরও! ওড়িশায় হাড়হিম ঘটনা

দুই মেয়েকে কুয়োয় ছুড়ে ফেলে ‘খুন’, একদিন পরই আত্মহত্যা মায়েরও! ওড়িশায় হাড়হিম ঘটনা

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


নিজের দুই নাবালিকা মেয়েকে কুয়োর জলে ছুড়ে ফেলে হত্যা করেছিলেন। ভয়ংকর সেই ঘটনার একদিন পর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন ‘হত্যাকারী’ মা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ওড়িশার সম্বলপুর জেলায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম সঞ্জু মাডকি। তিনি মাহুলিপালি থানার অন্তর্গত সারগিডিহি গ্রামের বাসিন্দা। অভিযোগ ছিল, গত শুক্রবার তিনি নিজের দুই নাবালিকা কন্যাকে কুয়োর জলে ছুড়ে ফেলে হত্যা করেন। দুর্ঘটনার তদন্তে নেমে পুলিশ নিশ্চিত করে এই হত্যার নেপথ্যে রয়েছেন ওই দুই নাবালিকার মা। এরপরই শোনা যায় দুই সন্তানকে খুনের পর গ্রাম থেকে পালিয়ে গিয়েছেন তিনি। মহিলার স্বামী থানায় অভিযোগ দায়ের করার পর তদন্তে নামে পুলিশ।

আরও পড়ুন:

অভিযোগ ছিল, গত শুক্রবার তিনি নিজের দুই নাবালিকা কন্যাকে কুয়োর জলে ছুড়ে ফেলে হত্যা করেন। দুর্ঘটনার তদন্তে নেমে পুলিশ নিশ্চিত করে এই হত্যার নেপথ্যে রয়েছেন ওই দুই নাবালিকার মা।

পুলিশের দাবি, মহিলার খোঁজে তল্লাশি চলাকালীন খবর আসে পাশের গ্রামে গিয়ে আত্মঘাতী হয়েছেন সঞ্জু। প্রাথমিক জানা গিয়েছে, দুই কন্যার মৃত্যুর পর গ্রাম ছেড়ে পালিয়ে যান ওই মহিলা। অন্য একটি গ্রামে এক খালের ধার থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ। সঞ্জুর দেহ উদ্ধারের পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই মহিলার মৃত্যুর তদন্তের পাশাপাশি দুই নাবালিকার মৃত্যুর বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই মৃত্যুর ঘটনায় অন্য কোনও দিক রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *