নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ফের কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ, শুক্রবার কলকাতার রেড রোডে নেতাজি স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুগত বসু-সহ বিশিষ্ট নাগরিকরা। নেতাজিকে স্মরণ করে নাম না করে দিল্লির নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করলেন তিনি। বাংলায় এসআইআরে একাধিক মানুষের মৃত্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপ দেগেছেন মমতা।
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার বাংলাকে বরাবর বঞ্চিত, উপেক্ষিত করছে বলে অভিযোগ তৃণমূলের। বাংলার পাওনা মেটাচ্ছে না কেন্দ্র, সেই অভিযোগ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতারা। এদিনও রেড রোডের মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বিজেপি সরকার দেশের ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করছে! মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে, আরও একবার সেই অভিযোগ তুললেন মমতা। শুধু তাই নয়, দেশ তথা বাংলার মনীষীদের অসম্মান করা হচ্ছে বলেও তিনই অভিযোগ তুললেন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর
