ফের সত্য় নিকেতনের পুনরাবৃত্তি। দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। রবিবার সন্ধ্যায় উত্তর-পূর্ব দিল্লির হর্ষবিহার থানার মিলন গার্ডেন এলাকায় দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে মৃতদের নাম চন্দ্রপাল ও বিজয় কুমার। তাঁরা সম্পর্কে বাবা-ছেলে বলেই জানিয়েছে পুলিশ।
দমকল সূত্রে খবর, রবিবার সন্ধে পৌনে সাতটা নাগাদ তাদের কন্ট্রোল রুমে বাড়ি ভাঙার খবর যায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের বিশাল বাহিনী। ঘটনাস্থলে পৌঁছেয় স্থানীয় পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। উদ্ধারকাজে নামতেই জানা যায়, ধ্বংসস্তূপে আটকে রয়েছেন ২ জন। সোমবার সকালে তাঁদের দেহ উদ্ধার করা করে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ভেঙে পড়া ওই বাড়িটি একতলাই ছিল। সম্প্রতি ওই গ্রাউন্ডফ্লোরের উপরে আরও একটি নতুন ফ্লোর তৈরির কাজ চলছিল। স্থানীয় সূত্রে খবর, ওই বাড়ির উপরে অতিরিক্ত ফ্লোর তৈরির জন্য একটি ভারী কংক্রিটের স্ল্যাব বসানো হয়েছিল পুরনো স্ল্যাবের উপরে। কিন্তু স্থানীয় ওই নীচের স্ল্যাবটি আগে থেকেই দুর্বল ছিল জানা গিয়েছে। যার ফলে উপরের স্ল্যাবটির ভারে তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। অ্যাডিশনাল ডিসিপ সন্দীপ লাম্বা জানিয়েছেন, বাড়ি সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার তদন্ত চলছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই সত্য নিকেতনে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসে একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সাতজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই ফের রাজধানীতে বাড়ি ভেঙে প্রাণ হারালেন দু’জন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
