দিল্লিতে নাড্ডা-শত্রুঘ্ন আলাপচারিতা, কী কথা হল দু’জনের?

দিল্লিতে নাড্ডা-শত্রুঘ্ন আলাপচারিতা, কী কথা হল দু’জনের?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকে তৃণমূলে ভাঙন যেন লেগেই রয়েছে। আসল তৃণমূল কারা, তা নিয়ে টানাপোড়েনের শেষ নেই। তারই মাঝে দিল্লিতে জে পি নাড্ডার সঙ্গে দেখা গেল শত্রুঘ্ন সিনহা এবং সৌগত রায়কে। ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর গুঞ্জন। তবে কি এবার শিবির বদলাচ্ছেন এই দুই নেতাও, তুঙ্গে জল্পনা। যদিও এই বিষয়ে কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বুধবার সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে যক্ষ্মা সংক্রান্ত একটি বৈঠক ছিল। যাতে বাংলার সব সাংসদ অংশ নিয়েছিলেন। সেখানে দেখা যায় শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, জুন মালিয়া-সহ আরও অনেককেই। ওই অনুষ্ঠানেই সম্ভবত ছিলেন শত্রুঘ্ন সিনহা এবং সৌগত রায়। সূত্রের খবর, নাড্ডার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় শত্রুঘ্নর। একই টেবিলে বসে খাওয়াদাওয়া করছিলেন সৌগত রায়। যদিও কী বিষয়ে কথা হয়েছে তাঁদের, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন:

বলে রাখা ভালো, ১৯ জন সাংসদকে নিয়ে তৃণমূল ছাড়ার পরপরই দিল্লিতে ওম বিড়লার সঙ্গে দেখা করে নিজেদের আবেদন জানিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। চেয়েছিলেন, তাঁদের এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। এবং যেহেতু তাঁরা এনডিএ-র শরিক হতে চান, তাই লোকসভায় শরিকদলের পাশে আসন দেওয়া হোক। তাঁদের হাত ধরে এনডিএ বৃহত্তম শরিক পাচ্ছে। কারণ, এনডিএ-র আর কোনও শরিকেরই সাংসদ সংখ্যা এত নয়। অপেক্ষা ছিল, বাদল অধিবেশন শুরুর আগে স্পিকার তাঁদের স্বীকৃতি দেবেন। গত ১৯ জুলাই, বাদল অধিবেশন শুরুর ঠিক আগের দিন এনসিপিআই-কে চিঠি লিখে সর্বদল বৈঠকে যোগদানের আহ্বান জানিয়েছিলেন, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তাতে যোগদানও করেছিলেন তাঁরা।

মঙ্গলবারও ফের বৈঠকে ডাকা হয় এনসিপিআইকে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এনডিএ শরিক হয়ে থাকবে এনসিপিআই নাকি বিজেপিতে বিলীন হয়ে যাবে উত্তর-পূর্ব ভারতের অনামী দলটি। আর সেই দলটিতেই কি ফের বাড়তে চলেছে সদস্য সংখ্যা? সৌগত ও শত্রুঘ্নর সঙ্গে একই টেবিলে নাড্ডাকে দেখার পর থেকে ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছে এই প্রশ্ন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *