দিনরাত ব্যস্ত মোবাইল গেমে, বঁটির এক কোপে কিশোর সন্তানের হাত কাটল বাবা!

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


ছেলে দিনরাত ব্যস্ত মোবাইল গেমে। তার বিরোধিতা করতেন বাবা। তা নিয়ে বচসাও হত। রাগের বশে ছেলের হাতে বঁটির কোপ দিলেন বাবা। রক্তাক্ত অবস্থায় ওই কিশোর ভর্তি হাসপাতালে। পূর্ব মেদিনীপুরের ময়নার এই ঘটনায় জোর শোরগোল। বাবাকে পাকড়াও করেছে পুলিশ। তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে তমলুক আদালত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কাজ থেকে ফিরে ছেলেকে খাবার খেতে ডাকেন বাবা। সেই সময় মোবাইল গেমে মজে ছিল একাদশ শ্রেণির কিশোর। বারবার ডেকে ছেলের সাড়া না পাওয়ায় রেগে যায় বাবা। ছেলেকে বকাঝকা করতে শুরু করেন। ছেলেও পালটা জবাব দেয়। তাতে বচসা বিরাট আকার নেয়। ঝগড়াঝাটির মাঝে রাগের বশে হাতের কাছে থাকা বঁটি নিয়ে ছেলের দিকে তেড়ে আসেন বাবা। ছেলের হাতে বঁটির কোপ দেন তিনি।

আরও পড়ুন:

রক্তারক্তি কাণ্ড ঘটে। যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে কিশোর। চেঁচামেচি শুনে দৌড়ে আসেন প্রতিবেশীরা। তাঁরা জানান, ওই ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় কিশোরকে বঁটির কোপ দেয়। প্রতিবেশীরাই কিশোরকে উদ্ধার করে। ময়না ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় তাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্ত বাবাকে আটক করা হয়। পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়েরের পর বাবাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার দিনকয়েক আগে গুজরাটের সুরাটে মোবাইল নিয়ে মেয়ে ও সৎবাবার অশান্তি চরম আকার নেয়। জানা গিয়েছে, ওই কিশোরী দিনক্ষণ মোবাইলে বুঁদ হয়ে থাকত। স্রেফ তার বিরোধিতা করায় সৎবাবাকে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে মাথায় আঘাত করে। আনাজ কাটার ছুরি দিয়েও এলোপাথাড়ি কোপাতে থাকে। মৃত্যু হয় সৎবাবার। একের পর এক এই ঘটনায় উদ্বিগ্ন প্রায় সকলেই। মনোবিদদের মতে, মারধর নয়। অত্যধিক মোবাইল আসক্তি কমাতে প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *