থামল লড়াই, সিঙ্গাপুরের হাসপাতালে প্রয়াত গুলিবিদ্ধ ওসমান হাদি

থামল লড়াই, সিঙ্গাপুরের হাসপাতালে প্রয়াত গুলিবিদ্ধ ওসমান হাদি

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। গত শুক্রবার জনবহুল এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। একসপ্তাহ ধরে লড়াই করছিলেন মৃত্যুর সঙ্গে। কিন্তু বৃহস্পতিবার রাত পৌনে দশটা নাগাদ থেমে গেল সব লড়াই। ‘পরিবর্তনের’ বাংলাদেশে অকালে ঝরে গেল একটি প্রাণ। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সেদেশে। তার আগে এই মৃত্যু নিঃসন্দেহে এক আশঙ্কার বাতাবরণ তৈরি করল।

ওসমান হাদির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুস। এদিন জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ”সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই।” সিঙ্গাপুর প্রশাসন তাঁকে টেলিফোনে এই প্রয়াণ সংবাদ জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। হাদিকে ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অমর সৈনিক’ বলে অভিহিত করে গভীর শোকপ্রকাশ করেছেন ইউনুস।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *