তোলাবাজিতে রানাঘাটে ধৃত বিজেপি নেত্রী, মিথ্যা অভিযোগ দাবি করে পালটা মুখ্যমন্ত্রীকে চিঠি সাংসদের!

স্বাস্থ্য/HEALTH
Spread the love


মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম করে তোলাবাজির অভিযোগ। স্কুটির থেকে মিলেছে মদের বোতল! একাধিক অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাস। যদিও এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ওই বিজেপি নেত্রীকে ফাঁসানো হয়েছে বলে পালটা অভিযোগ করেছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করার জন্য সাংসদ চিঠিও দিয়েছেন। ঘটনা ঘিরে নদিয়ার রানাঘাটে তীব্র রাজনৈতিক শোরগোল ছড়িয়েছে।

ঘটনার সূত্রপাত বৃহষ্পতিবার রাতে। অভিযোগ, রানাঘাটের এক এলাকায় তৃণমূল আমল থেকে জুয়ার ঠেক বসে। ওই রাতে কৃষ্ণগঞ্জের প্রাক্তন মণ্ডল সভানেত্রী তথা বর্তমান বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাস কয়েকজনকে নিয়ে সেখানে হানা দেন। নিজের ফোন থেকে ফেসবুক লাইভ করেছিলেন। ওই জুয়ার বোর্ড কে চালাচ্ছে? কার পৃষ্ঠপোষকতায় সেগুলি চলছে? সেই প্রশ্ন তুলেছিলেন। সেইসব কারবার বন্ধ করার আবেদনও জানিয়েছিলেন। ঘটনা নিয়ে ওই বিজেপি নেত্রীর সঙ্গে স্থানীয়দের একপক্ষের বিবাদও হয়েছিল। ঘটনা ঘিরে উত্তেজনাও ছড়ায়।

আরও পড়ুন:

সেই ঘটনার রেশ পরে আরও ছড়ায়। অভিযোগ, এরপরেই পিয়ালীর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে। মুখ্যমন্ত্রীর নাম করে ওই নেত্রী তোলাবাজি করছেন বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, টাকা দিতে অস্বীকার করায় বিভিন্ন ব্যক্তিকে মারধর করা হত বলেও অভিযোগ। শুধু তাই নয়, মিথ্যা মামলায় সাধারণ মানুষকে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগও তাঁর বিরুদ্ধে সামনে আসে। পিয়ালীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্তে নেমে রানাঘাট থানার পুলিশ দ্রুত ওই বিজেপি নেত্রীকে গ্রেপ্তার করে।

আজ, শুক্রবার ধৃতকে আদালতে পেশ করা হয়। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে এই ঘটনা নিয়ে বিজেপি নেত্রীর পাশে দাঁড়িয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। তাঁর দাবি, পিয়ালীকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। বিজেপি নেত্রী আসলে জুয়ার ঠেকের প্রতিবাদ ও বন্ধ করতে গিয়েছিলেন। মিথ্যা অভিযোগ তুলে তাঁকে গ্রেপ্তার করানো হল। শুধু তাই নয়, এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন জগন্নাথ সরকার। যদিও এই গ্রেপ্তারি নিয়ে বিজেপির অন্যান্য নেতারা মুখে কুলুপ এঁটেছেন।

প্রশ্ন উঠেছে, তাহলে কি রানাঘাটে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল রয়েছে। শাসক দলের নেত্রীকে মিথ্যা অভিযোগে তাহলে কীভাবে ফাঁসানো সম্ভব? পিয়ালী দীর্ঘ সময় ধরে বিজেপি করেন। গত কয়েক বছরে বিজেপিতে আরও অনেকে যোগ দিয়েছেন। তাহলে কি বিজেপি গোষ্ঠীকোন্দলের শিকার? বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব কি রানাঘাটেও প্রকাশ্যে চলে এল?

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *