‘তোমরাই আগামীর অনুপ্রেরণা, আমরা গর্বিত’, হরমনদের বিশ্বজয়ে উচ্ছ্বসিত মোদি-মমতা

‘তোমরাই আগামীর অনুপ্রেরণা, আমরা গর্বিত’, হরমনদের বিশ্বজয়ে উচ্ছ্বসিত মোদি-মমতা

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জিতল হল ভারত। এই প্রথম বিশ্বজয় ভারতের মেয়েদের। তারপরই শুভেচ্ছার বন্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনন্দন জানালেন হরমনপ্রীতদের।

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘আইসিসি মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অসাধারণ জয় পেল ভারতীয় দল। আত্মবিশ্বাস ও প্রতিভার আদর্শ উদাহরণ এই পারফরম্যান্স। গোটা টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকতা ও দলগত সংহতি দেখিয়েছে এই দল। আমাদের প্লেয়ারদের অভিনন্দন। ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের উদ্ধুদ্ধ করবে।’

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বিশ্বকাপ ফাইনালে উইমেন ইন ব্লুয়ের অসাধারণ জয়ে আজ গোটা দেশ গর্বিত। যে লড়াই ও কর্তৃত্ব তারা গোটা টুর্নামেন্ট জুড়ে দেখিয়েছে, তা তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। তোমরা প্রমাণ করেছ যে তোমরা বিশ্বমানের দল এবং তোমরা কিছু অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছ। তোমরা আমাদের হিরো। ভবিষ্যতে আরও জয় আসুক। আমরা তোমাদের পাশে আছি।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ







Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *