তালা ভেঙে অভিষেকের বাড়িতে ‘তল্লাশি’ শালবনি থানার পুলিশের, খবর পেয়েই হাজির মমতা

তালা ভেঙে অভিষেকের বাড়িতে ‘তল্লাশি’ শালবনি থানার পুলিশের, খবর পেয়েই হাজির মমতা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


কাকভোরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি শালবনি থানার পুলিশ। তালা ভেঙে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে ঢোকেন পুলিশ আধিকারিকরা। সেই সময় বাইরে বাড়ি ঘিরে ছিল কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজে তল্লাশি চালিয়েছে পুলিশ।

এই বিষয়ে আরও খবর

অভিষেকের দাবি, “তালা ভেঙে ঢুকে গোটা বাড়ি ওরা তল্লাশি করেছে। সব রেকর্ড রয়েছে। তদন্তে সহযোগিতা করেছি।”

পুলিশ সূত্রে খবর, শালবনির এক তৃণমূল নেতার অভিযোগ অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় টিকিট দেওয়ার বিনিময়ে টাকা তছরূপ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে সুমিতের খোঁজে তল্লাশি চলছে। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিষেকের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়ির ঠিকানার খোঁজ পাওয়া গিয়েছে। তার ভিত্তিতে শালবনি থানার বিশাল পুলিশবাহিনী রাত আড়াইটে নাগাদ ডিএসপির নেতৃত্বে কালীঘাট থানায় পৌঁছয়। সেখানে প্রথমে জিডি করা হয়। এরপর ভোর তিনটে নাগাদ অভিষেকের বাড়িতে পৌঁছয় পুলিশবাহিনী। ছিলেন মহিলা আধিকারিক। কেন্দ্রীয় বাহিনী অভিষেকের বাড়ি ঘিরে ফেলে। জানা গিয়েছে, বেশ কিছুক্ষণ বাড়ির সদস্যদের ডাকাডাকি করা হয়। কারও সাড়াশব্দ না পেয়ে অবশেষে তালা ভাঙার সিদ্ধান্ত নেয় পুলিশ। তালা ভেঙে অভিষেকের বাড়িতে ঢোকে পুলিশ। সকাল সাতটার কিছুটা পরে সেখান থেকে বেরিয়ে যায় শালবনি থানার পুলিশ। সূত্রের খবর, এখনও শহর ছাড়েনি শালবনি থানার পুলিশ। সুমিত রায়ের বাড়িতেও নাকি যেতে পারেন তদন্তকারীরা।

অভিষেকের দাবি, “তালা ভেঙে ঢুকে গোটা বাড়ি ওরা তল্লাশি করেছে। সব রেকর্ড রয়েছে। তদন্তে সহযোগিতা করেছি।” এদিকে, তল্লাশি অভিযানের খবর পাওয়ামাত্রই গাড়ি চড়ে তড়িঘড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোজা বাড়ির ভিতরে ঢুকে যান। সূত্রের খবর, অভিষেকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় তাঁর। কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। যদিও তল্লাশি প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে একটি কথাও বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

বলে রাখা ভালো, বিধানসভার সই জাল এবং ডিজে মন্তব্য মামলায় আপাতত জেরবার অভিষেক। দু’টি ঘটনারই তদন্তভার সিআইডি’র কাঁধে। সই জাল মামলায় ভবানীভবনে গত বৃহস্পতিবার হাজিরা দিয়েছেন অভিষেক। প্রায় সাড়ে ৫ ঘণ্টা তাঁকে জেরা করা হয়। এই মামলায় আগামী রবিবার ফের হাজিরা দিতে হবে তাঁকে। আবার শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে ডিজে মন্তব্য মামলায় হাজিরার সমন পৌঁছে দেয় সিআইডি। এই মামলায় আগামী ১৬ জুন তলব করা হয়েছে তাঁকে। এর মাঝে ১৫ জুন ইডি দপ্তরে হাজিরার কথা রয়েছে অভিষেকের। তার মাঝে আবার আপ্ত সহায়কের আর্থিক দুর্নীতি মামলায় অভিষেকের বাড়িতে তল্লাশি শালবনি থানার পুলিশের।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *