ডুরান্ডের আগে শক্তিবৃদ্ধি ইস্টবেঙ্গলে, হাবাসের দলে এবার পাঞ্জাবের গোলমেশিন এফিয়ং

ডুরান্ডের আগে শক্তিবৃদ্ধি ইস্টবেঙ্গলে, হাবাসের দলে এবার পাঞ্জাবের গোলমেশিন এফিয়ং

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


২৫ জুলাই ডার্বি দিয়ে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। তার আগে দল গঠনে জোরকদমে নেমেছে ইস্টবেঙ্গল। কোচ হিসাবে আন্তোনিও লোপেজ হাবাসের নাম ঘোষণার পর থেকেই ট্রান্সফার মার্কেটে সক্রিয় মশাল বাহিনী। কিছুদিন আগে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার দানি রামিরেজকে দলে নিয়েছিল আইএসএল চ্যাম্পিয়নরা। এবার নিজেদের আক্রমণভাগ আরও শক্তিশালী করতে নতুন বিদেশি স্ট্রাইকারকে নিল তারা। লাল-হলুদ ব্রিগেড এক বছরের চুক্তিতে সই করিয়েছে নাইজেরিয়ার ফরোয়ার্ড এফিয়ং সুনগুসিকে।

১৯৯৯ সালে জন্মানো এফিয়ং পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন ঘানার ক্লাব ইন্টার অ্যালাইজে। ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে ক্লাবটির হয়ে ৮৪ ম্যাচে ৩২টি গোল করেন। এরপর ডেনমার্কের এইচবি কোগে-তে যোগ দিয়ে ধারাবাহিকভাবে নজরকাড়া পারফরম্যান্স করেন। দুই মরশুম ক্লাবটির হয়ে ৭০ ম্যাচে ৩৮টি গোল করেন এই স্ট্রাইকার।

পরবর্তীতে কাজাখস্তানের আতিরাউ, উজবেকিস্তানের নেফতচি ফেরগানা এবং রোমানিয়ার ইউটিএ আরাদের হয়ে খেলেছেন সুনগুসি। গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে পাঞ্জাব এফসির জার্সিতে ১২ ম্যাচে ৮ গোল করে নজর কেড়েছিলেন তিনি। নতুন মরশুমে ভারতসেরা ইস্টবেঙ্গলের আক্রমণভাগে বাড়তি ধার আনতেই এই নাইজেরিয়ান ফরোয়ার্ডকে দলে নিয়েছে লাল-হলুদ।

ক্লাবের পক্ষ থেকেও সোশাল মিডিয়ায় এফিয়ংকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে, ‘সিংহ এবার লাল-হলুদ জার্সিতে। ভারতের চ্যাম্পিয়নদের ডেরায় আপনাকে স্বাগত।’ উল্লেখ্য, গত মরশুমে পাঞ্জাব এফসি-র হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা দানি রামিরেজের পর এবার সেই পাঞ্জাবের ঘর ভেঙেই এফিয়ং সুনগুসিকে দলে নিল মশাল বাহিনী। তাঁর অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের সেরা ‘রিক্রুট’ বলে মনে করছেন অনেকে। অন্যদিকে, কলকাতা লিগের ম্যাচে এরিয়ানের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। জোড়া গোল করে ম্যাচের নায়ক ইসরাফিল দেওয়ান।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *