বাড়ি মেদিনীপুর। পোস্টিং ছিলেন দুর্গাপুরে। কাঁকসা ট্রাফিক গার্ডের কনস্টেবল সঞ্জয় জানা। আচমকাই মর্মান্তিক পরিণতি। নিজের সার্ভিস রিভলভারের গুলিতেই ঝাঁঝরা হয়ে গেলেন! পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে জাতীয় সড়কের সার্ভিস রোডে ডিউটিরত অবস্থাতেই নিজের সার্ভিস রিভলভার মাথায় ঠেকিয়ে পরপর চার রাউন্ড গুলি চালান ওই কনস্টেবল।
মঙ্গলবার রাতে আচমকা এই খবর পেতেই ঘটনাস্থলে পৌঁচে যান তাঁর সহকর্মীরা। রক্তাক্ত অবস্থায় ওই কনস্টেবলকে পড়ে থাকতে দেখেন তাঁরা। তড়িঘড়ি বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হঠাৎ করে কী কারনে গুলি চালাল, তা এখনও জানা যায়নি। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডা. প্রণব কুমার বলেন, “নিজেই গুলি করেছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করে মৃত বলে ঘোষণা করে। কী কারনে মৃত্যু সেই নিয়ে তদন্ত করা হচ্ছে।”
আরও পড়ুন:
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
আরও পড়ুন:
সর্বশেষ খবর
