ডবল ইঞ্জিনে আরও গতি! বীরভূমে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য ৫০০ কোটি দিল কেন্দ্র

রাজ্য/STATE
Spread the love


রাজ্যে সরকার পরিবর্তনের পাঁচ মাসের মধ্যেই ডবল ইঞ্জিনে দারুণ গতি! একের পর এক আসছে কেন্দ্রের আর্থিক সাহায্য। খুব কম সময়ের মধ্যে উন্নয়নের মুখ দেখছে বাংলা। এবার জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য ৫০৮.৬৬ কোটি টাকা রাজ্যকে দিল সড়ক পরিবহণ মন্ত্রক। ওই টাকায় বীরভূমের দুটি জাতীয় সড়ক চওড়া করার কাজ হবে। এতদিন সেই কাজ আটকে ছিল। কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি এক্স হ্যান্ডলে পোস্ট করে সুখবর জানিয়েছেন। তা নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর আশা, দ্রুত কাজ শেষ হবে এবং তার সুফল পাবেন গোটা রাজ্যের বাসিন্দারা।

বীরভূম জেলায় ১৪ এবং ১১৪ নং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে হাত দেওয়া হবে কেন্দ্রের পাঠানো ওই ৫০৮ কোটি টাকায়। ১৪ নং জাতীয় সড়কের অন্তর্গত ভীমগড় থেকে নলহাটি পর্যন্ত ৯১.৯০ কিলোমিটার এবং এনএইচ ১১৪-র আওতায় সুরুল থেকে মল্লারপুর পর্যন্ত ৫৬.৪০ কিলোমিটার রাস্তা চওড়া হবে। এছাড়া নিরাপত্তায় আরও বেশ কিছু কাজ হবে দুই জাতীয় সড়কে।

আরও পড়ুন:

জানা যাচ্ছে, বীরভূম জেলায় ১৪ এবং ১১৪ নং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে হাত দেওয়া হবে কেন্দ্রের পাঠানো ওই ৫০৮ কোটি টাকায়। ১৪ নং জাতীয় সড়কের অন্তর্গত ভীমগড় থেকে নলহাটি পর্যন্ত ৯১.৯০ কিলোমিটার এবং এনএইচ ১১৪-র আওতায় সুরুল থেকে মল্লারপুর পর্যন্ত ৫৬.৪০ কিলোমিটার রাস্তা চওড়া হবে। এছাড়া নিরাপত্তায় আরও বেশ কিছু কাজ হবে দুই জাতীয় সড়কে।

কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি এক্স হ্যান্ডল পোস্টে লিখেছেন, ‘জাতীয় সড়কের সম্প্রসারণ হলে একাধারে যানজট কমবে, কম সময়ে বেশি পথ অতিক্রম করা যাবে। অন্যদিকে গ্রাম ও শহরের মধ্যে যোগাযোগ আরও মসৃণ হবে। তাতে আর্থিক বিকাশেরও রাস্তাও সুগম হবে। গতিশক্তি প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে জাতীয় সড়ক সম্প্রসারণের লক্ষ্য, স্থানীয় স্তরে ব্যবসা-বাণিজ্যের প্রসার, পথ নিরাপত্তা বৃদ্ধি। গণপরিবহণের পাশাপাশি পণ্য পরিবহণ আরও উন্নত করা।’

এক্স হ্যান্ডলে গড়করির এই পোস্ট শেয়ার করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সড়ক পরিবহণ মন্ত্রককে। তাঁর মতে, রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আরও সচল ও মসৃণ করতে কেন্দ্রের এই উদ্যোগ সাধুবাদযোগ্য। অভিযোগের সুরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত এক দশক ধরে পশ্চিমবঙ্গ উন্নয়ন থেকে বঞ্চিত ছিল, চরম অবহেলা হয়েছিল। কেন্দ্রের অর্থসাহায্য কাজে লাগাতে দেওয়া হয়নি। কিন্তু বর্তমান সরকারের অগ্রাধিকার সুন্দর, মসৃণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। কেন্দ্রের তরফে বরাদ্দ ৫০৮.৬৬ কোটি টাকায় এবার সেই লক্ষ্যপূরণ হবে। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *