টানা ৩ বিশ্বকাপে হতাশা, সুদিন ফেরাতে জার্মানির দায়িত্বে ক্লপই

টানা ৩ বিশ্বকাপে হতাশা, সুদিন ফেরাতে জার্মানির দায়িত্বে ক্লপই

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


জার্মান ফুটবলের সুদিন ফেরাতে জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ জুর্গেন ক্লপ। ইতিমধ্যেই জার্মান ফুটবল সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে তাঁর। ক্লপ নিজেও যে দায়িত্ব নিতে রাজি, সেটা জানিয়ে দিয়েছেন তিনি।

ব‌্যর্থতার দায়ভার মাথায় নিয়ে জার্মানির কোচের পদ থেকে শুক্রবারই ইস্তফা দিয়েছেন জুলিয়ান নাগেলসম‌্যান। আর তাঁর পদত‌্যাগের কিছুক্ষণের মধ‌্যেই জার্মানির নতুন কোচের দায়িত্বভার নেওয়ার জন্য প্রাক্তন লিভারপুল কোচ যুরগেন ক্লপের সঙ্গে কথা শুরু করে ডিএফবি। চারদিন আগে চলতি বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ প‌্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে অপ্রত‌্যাশিত বিদায় ঘটে জার্মানির। শুক্রবার জার্মানির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নাগেলসম‌্যানের পদত‌্যাগের কথা জানানো হয়। তারপরই জানানো হয় যে, নতুন কোচ হিসাবে ক্লপের সঙ্গে তাদের প্রাথমিক কথাবার্তা হয়েছে। প্রখ‌্যাত জার্মান কোচ দায়িত্বগ্রহণের ব‌্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুন:

২০২৩ সালে ৩৮ বছরের নাগেলসম‌্যান জার্মানির কোচের পদে আসীন হন নাগেলসম‌্যান। তাঁর কোচিংয়ে ২০২৪ ইউরোতে জার্মানি কোয়ার্টার ফাইনালে উঠেছিল। শেষপর্যন্ত তারা স্পেনের কাছে হেরে যায়। নাগেলসম‌্যানের কোচিংয়েই জার্মানি পঞ্চমবার বিশ্বচ‌্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু নকআউট পর্ব থেকেই তাদের বিদায় নিতে হয়েছে। এই নিয়ে জার্মানি টানা তিনটি বিশ্বকাপে ব‌্যর্থ হল। বিশ্বকাপের ব‌্যর্থতার পর তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন জার্মান কোচ। যদিও ব‌্যর্থতার পর নাগেলসম‌্যান প্রথম সরে দাঁড়াতে রাজি ছিলেন না। বলেছিলেন, ফেডারেশন চাইলে তিনি কাজ চালিয়ে যেতে পারেন। যদিও এদিন বলেছেন, ‘‘আমার প্রধান কর্তব‌্য হল, দলকে সাফল‌্য এনে দেওয়া। এই ব‌্যর্থতার পর মনে হয়েছে, ফুটবলারদের নতুন করে শুরু করতে হবে। সেই কারণেই সরে দাঁড়াচ্ছি। আমি দলের প্রতিটি সদস‌্য, সাপোর্ট স্টাফ, ফুবলার এবং ফেডারেশনকে ধন‌্যবাদ জানাতে চাই। ধন‌্যবাদ জানাতে চাই সমর্থকদেরও। আপনার যেভাবে আমাদের পাশে থেকে সাহস জুগিয়েছেন, তা অকল্পনীয়। যদিও শেষপর্যন্ত আমরা সাফল‌্য এনে দিতে ব‌্যর্থ হয়েছি। এর থেকেও আপনাদের আরও বেশি প্রাপ‌্য ছিল।’’

এদিকে, ২০২৪ সালে লিভারপুলের কোচের দায়িত্ব থেকে অব‌্যাহতি নেওয়ার পর ক্লপ আর কোনও দলকে কোচিং করাননি। জার্মানির একটি টেলিভিশন চ‌্যানেলে ফুটবল বিশেষজ্ঞ হিসাবে তিনি কাজ করছেন। যদিও জার্মানির বিশ্বকাপ বিপর্যয়ের পর জাতীয় দলের নতুন কোচ হিসাবে তাঁকে দেখা যাবে কি না প্রশ্নের জবাবে ক্লপ বলেছিলেন, ‘‘আমি এই ব‌্যাপারে কোনও চিন্তাভাবনা করিনি। আর পরিস্থিতি বলছে, এখন এসব নিয়ে আলোচনা করার সময় নয়। এই ব‌্যাপারে কোনও কথাই আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি এই মুহূর্তে একটি কাজ করছি। এবং কাজটি উপভোগ করছি। কাজটা মোটেই ‘পার্ট টাইম’ নয়। আর যখনই জার্মানির নতুন কোচ কে হবেন, সেই বিষয়ে কথা উঠলেই আমার নামটা চলে আসে। জানি, এটা স্বাভাবিক। কিন্তু আমি এখনই বিষয়টি নিয়ে ভাবছি না।’’ যদিও এরপরই ইউ টার্ন নিয়েছেন তিনি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *