ঝাড়খণ্ডে রাজ্যসভা আসনে জয়ী হলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী পরিমল নাথওয়ান। সূত্রের খবর, সিপিআই (এমএল) এবং লালপ্রসাদ যাদবের আরজেডি বিধায়কদের ক্রস ভোটিংয়ের জেরে জয় পেয়েছেন নির্দল প্রার্থী।
রাজ্যসভার যে দু’টি আসনে নির্বাচন হয়েছে, তার মধ্যে একটিতে জয়ী হয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী বৈজনাথ রাম। অন্য আসনটি পেয়েছেন বিজেপি-সমর্থিত নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি। সূত্রের খবর, বৈজনাথ রাম পেয়েছেন ৩০টি ভোট। অন্যদিকে নাথওয়ানি ২৮টি ভোট পেয়েছেন। কংগ্রেস প্রার্থী প্রণব ঝা পান ১৯টি ভোট। এছাড়াও তিনটি ভোট বাতিল বলে ঘোষিত হয়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
সর্বশেষ খবর

