জ্ঞানেশ ইস্যুতে বিরোধী ঐক্যে ফাটল! ‘ইন্ডি’ বৈঠক এড়াচ্ছেন অখিলেশ, কংগ্রেসে ‘আপত্তি’ ডিএমকের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট ইস্যুতে বুধবার দিল্লিতে বসতে চলেছে ইন্ডিয়া জোটের বৈঠক। কিন্তু সেই বৈঠকে উপস্থিত থাকছেন না সমাজবাদী পার্টি (সপা)-র প্রধান অখিলেশ যাদব। শুধু তাই নয়, সূত্রের খবর, বৈঠকে যোগ দেবেন না আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। এর জেরে ফের একবার প্রশ্নের মুখে পড়ল বিরোধী ঐক্য।

বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বসতে চলেছেন ইন্ডিয়া জোটের বৈঠক। আসলে ভোটচুরি ইস্যুতে বৃহত্তর বিরোধী ঐক্য চাইছে কংগ্রেস। তবে বিরোধীদের একজোট করতে ফের প্রথম উদ্যোগটা নিয়েছেন কালীঘাট তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে রাহুল গান্ধী, অখিলেশ-সহ অন্য বিরোধী নেতার সঙ্গেও কথা হয় মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর। কিন্তু তারপরই ধাক্কা।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *