জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হল অভিষেকের, মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত

জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হল অভিষেকের, মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত

রাজ্য/STATE
Spread the love


তিনি মন্ত্রী নন, একজন সাংসদ। তারপরও তিনি জেড প্লাস নিরাপত্তা পেতেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই শুভেন্দু অধিকারী নবান্নে এদিন একাধিক বৈঠক করেন। এরপরই বড় সিদ্ধান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হল! একজন সাংসদ যে নিরাপত্তা পেয়ে থাকেন, এখন থেকে সেই নিরাপত্তাই পাবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে আজ, সোমবারই এই নির্দেশ জারি হয়েছে বলে খবর। এর আগে রাজ্যে পালাবদলের পর অভিষেকের বাড়ির সামনে থেকেও পুলিশি নিরাপত্তা তুলে নিয়েছিল প্রশাসন।

এই বিষয়ে আরও খবর

রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল। সেইসময় থেকেই অভিষেক জেড প্লাস নিরাপত্তা পেতেন। সাংসদের বাড়ির বাইরেও নিরাপত্তার জন্য ঢালাও পুলিশি নিরাপত্তা থাকত। অভিষেকের বাড়ি শান্তিনিকেতন যেন নিরাপত্তায় মোড়া এক দুর্গ ছিল। একজন সাংসদ কেন এত নিরাপত্তা পাবেন? কেন জেড প্লাস সিকিউরিটি তিনি পাবেন? সেই প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। যদিও এই বিষয়ে সরাসরি প্রশ্ন তোলা হত না। অভিষেক বিপুল নিরাপত্তা নিয়েই বিভিন্ন জায়গায়, কর্মসূচিতে যেতেন। ভবানীপুরের হরিশ মুখোপাধ্যায় রোডে তাঁর বাড়ি। উত্তর কলকাতার ক্যামাক স্ট্রিটে তাঁর অফিস। দুই জায়গাই পুলিশি নিরাপত্তায় কার্যত মোড়া থাকত। 

রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল। সেইসময় থেকেই অভিষেক জেড প্লাস নিরাপত্তা পেতেন। সাংসদের বাড়ির বাইরেও নিরাপত্তার জন্য ঢালাও পুলিশি নিরাপত্তা থাকত। অভিষেকের বাড়ি শান্তিনিকেতন যেন নিরাপত্তায় মোড়া এক দুর্গ ছিল।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ, সোমবার শুভেন্দু অধিকারী নবান্নে আসেন। পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে ভিআইপিদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। ভিভিআইপি হিসেবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কথা ওঠে। একজন সাংসদ সাধারণ ক্ষেত্রে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তার আওতায় পড়েন না। অভিষেকের সেই নিরাপত্তা আদৌ প্রয়োজন কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখতে বলা হয় আধিকারিকদের। এরপরই সিদ্ধান্ত হয়, জেড প্লাস নিরাপত্তা অভিষেক পাবেন না। নবান্ন থেকে এই বিষয়টি জানানো হয়েছে। অর্থাৎ, এখন থেকে কেবল সাধারণ নিরাপত্তাই পাবেন অভিষেক।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *