ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার রায়ান উইলিয়ামসের যোগদানের ফল পানাম ম্যচে পেয়েছে ভারত। আরও যদি এই রকম আইওসি ফুটবলারকে জাতীয় দলে দেখা যায়, তাহলে ব্লু টাইগার্সদের উন্নতি হবে আরও দ্রুত। কলকাতায় পা রেখে তেমনই বললেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ খেলা ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার বিকাশ ধোরাসু।
ব্রাজিল-ভারত ম্যাচের আগে মনবীর সিংদের উদ্বুদ্ধ করতে বিকাশকে উড়িয়ে এনেছে ফেডারেশন। একটা সময়। এআইএফএফের তরফে চেষ্টা করা হয়েছিল, তাঁকে ভারতীয় জার্সি পরানোর। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তবে এবার ব্রাজিল ম্যাচে গ্যালারিতে রায়ানদের জন্য গলা ফাটাবেন বিকাশ। ব্রাজিল ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে তিনি বলেন, “এই ম্যাচটায় ভারত বিশ্ব পর্যায়ে ভালো প্রচার পাবে। এটা ভালো দিক। এছাড়াও ভারতীয় ফুটবলের উন্নয়নে যদি কাজে লাগাতে পারি, তাহলে সম্মানিত হব। এই দেশের সঙ্গে আমার নাড়ির যোগ রয়েছে। আমি চাই, ভারতীয় ফুটবল সর্বোচ্চ পর্যায়ে যাক।”
আরও পড়ুন:
ব্রাজিল ম্যাচের আগে খালিদ-সহ ভারতীয় দলের সঙ্গে কথা বলতে চান ধোরাসু। ‘পেপ টক’ দিতে চান মনবীরদের। বলছিলেন, “কোচ খালিদ জামিল ও ভারতীয় ফুটবলারদের বলতে চাই, অযথা চাপ না নিয়ে এই বিশেষ মুহূর্তটা উপভোগ করো। ওরা জীবনের সেরা ম্যাচটা খেলার সুযোগ পাচ্ছে। আমার ধারণ খালিদ এই ম্যাচে ভালো পরিকল্পনা করবে।” রায়ানের মতো ভারতীয় বংশোদ্ভূতদের কথা বলতে গিয়ে তিনি যোগ করেন, “ফুটবল এখন অনেক বেশি বিশ্বজনীন হয়ে উঠেছে। অনেক প্লেয়ার খেলার সুযোগ পাচ্ছে। সারা বিশ্বে একাধিক ফুটবলার এভাবে খেলছে। ওসিআইয়ের অন্তর্ভুক্তির এই সিদ্ধান্তটা ভারতীয় ফুটবলকে এগিয়ে দেবে।”
কুড়ি বছর আগে কার্লো আন্সেলোত্তির কোচিংয়ে খেলেছেন ধোরাসু। সেই আন্সেলোত্তি এবার ব্রাজিলের কোচ। ভারতে পা রাখার আগে তাঁকে মেসেজ পাঠিয়েছিলেন ধোরাসু। সেই মেসেজের উত্তরও দিয়েছেন ব্রাজিল কোচ। শুক্রবার প্রাক্তন হেডস্যরের সঙ্গে দেখা করবেন ফ্রান্সের এই প্রাক্তন ফুটবলার। এ নিয়ে ধোরাসু বললেন, “আন্সেলোভি ভারতে আসছেন জানতে পেরেই আমি তাঁকে মেসেজ পাঠিয়েছিলাম। তিনি উত্তর দিয়েছেন। আশা করছি এর মধ্যেই দেখা হবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
