ডিসেম্বরে দেশে ফিরবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফের নতুন করে এই বিষয়ে মুখ খুলেছেন। তাঁর বাংলাদেশে ফিরে যাওয়ার অর্থই যে প্রাণদণ্ড বা হাজতবাস, অকথ্য অত্যাচার এমন আশঙ্কা শুরু থেকেই করা হচ্ছে। হাসিনা জানিয়েছেন পরিস্থিতি যেমনই হোক, তিনি দেশে ফিরবেনই।
ওয়াশিুংটনের এক সাংবাদিক সম্মেলনে অনলাইনে যোগ দিয়েছিলেন হাসিনা। সেখানেই এই বিষয়ে মুখ খোলেন বর্ষীয়ান রাজনীতিক। বলেন, ”আমি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে যাব। আমি ভীত নই। আমি জানি, ওরা আমাকে হত্যা করতে পারে, গ্রেপ্তার করতে পারে এবং নির্যাতনও করতে পারে… তবু ফিরে যাওয়াটা আমার দায়িত্ব। যতই ঝুঁকিপূর্ণ হোক, আমি পরোয়া করি না। আমাকে ফিরতেই হবে।” তবে হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, তাঁর মা ডিসেম্বরের কোন সময়ে বাংলাদেশে ফিরবেন সেটা এখনও অনিশ্চিত। অর্থাৎ তারিখ এখনও স্থির হয়নি। তবে কাছাকাছি সময়ে অবশ্যই সকলকে তা জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন:
প্রশ্ন উঠছে, যা পরিস্থিতি তাতে হাসিনা কি মৃত্যুদণ্ড এড়াতে পারবেন? এর আগে এই বিষয়ে হাসিনা বলেছিলেন, তিনি ওই আইনি প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করছেন। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার দায়ে অভিযুক্তদের বিচারের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “আমার নিজের ক্ষেত্রেও আইনের অনুরূপ সুষ্ঠু প্রয়োগ প্রত্যাশা করি,” যোগ করেন, যেকোনও বিচারাধীন প্রক্রিয়ায় নিজের অধিকারের বিষয়ে “পূর্ণ আইনি সুরক্ষা দাবি করি।”
এদিকে গত সপ্তাহদুয়েক ধরেই একটি অডিও ভাইরাল হয়ে গিয়েছে। ওই অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে ফিরেও আসেন তাহলেও তাঁর কিছুই হবে না। অডিওতে ওই ব্যক্তি আরও দাবি করেন, পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা বিএনপির দিকেই ঝুঁকে রয়েছেন। তবে সাধারণ পুলিশকর্মীরা তা করছেন না। যা নিয়ে নানান জল্পনা চলছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
