জানলায় হাত বাঁধা অবস্থায় দেড় কিমি ছুটল গাড়ি, শেষে যুবককে চাকায় পিষে খুন! দশেরার রাতে হাড়হিম কাণ্ড

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বিপজ্জনকভাবে চলন্ত গাড়ির ছাদে এক ব্যক্তি। তাঁর হাত বাঁধা ওই গাড়িরই জানলায়। এই অবস্থায় দেড় কিলোমিটার ছোটে চারচাকাটি। এরপর ওই ব্যক্তিকে রাস্তায় ছুড়ে ফেলে গাড়ির চাকায় পিষে খুনের অভিযোগ। পুরনো শত্রুতার জেরে কানপুরে এমন ভয়ংকর হত্যাকাণ্ড ঘটেছে গত ২০ অক্টোবর দশেরার রাতে! রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

৩৭ বছরের মৃতের নাম বিরু সিং। কানপুরের আররা-র বাসিন্দা যুবক তিন সন্তানের বাবা। পেশায় একটি খাদ্য পণ্য সংস্থার সেলসম্যান। তাঁকে খুনে অভিযুক্ত রাজবীর এবং মেওয়ালাল নামের দুই পূর্ব পরিচিত। বিরুর পরিবার জানিয়েছে, ঘটনার দিন দশেরার একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন যুবক। তখনই পথে রাজবীর ও মালওয়ালের সঙ্গে বচসা বাঁধে। তাঁরা বিরুকে মারধর করে আহত অবস্থায় গাড়ির ছাদে তুলে জানলার সঙ্গে হাত বেঁধে দেয়। এই অবস্থায় দেড় কিলোমিটার গাড়ি ছোটায়। এক সময় রাস্তায় ছুড়ে ফেলে বিরুকে গাড়ির চাকায় পিষে দেয় অভিযুক্তরা।

গুরুতর আহত বিরুকে রাস্তায় পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন পরিচিত দেবেন্দ্র সিং চৌহান। প্রাথমিকভাবে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিরুকে। অবস্থার অবনতি হলে হাল্লেট হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও সেখানকার চিকিৎসকরা জানান বিরুর মৃত্যু হয়েছে। এরপর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। কানপুরের নাউবাস্তার এসিপি অভিষেক কুমার রাহুল জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *