জাতীয় সড়কের উপর দাউদাউ জ্বলছে বাস! বিধ্বংসী অগ্নিকাণ্ড ধুলাগড়ে

জাতীয় সড়কের উপর দাউদাউ জ্বলছে বাস! বিধ্বংসী অগ্নিকাণ্ড ধুলাগড়ে

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


অরিজিৎ গুপ্ত, হাওড়া: রাতের জাতীয় সড়কে বিধ্বংসী অগ্নিকাণ্ড। হাওড়ার ধুলাগড়ের কাছে ১৬ নং জাতীয় সড়কের উপর দাউদাউ জ্বলে উঠল বাস! দ্রুত আগুন ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্কের পরিবেশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রাত সাড়ে ন’টা নাগাদ ধুলাগড় বাসস্ট্যান্ডের কাছে একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা রাসায়নিক বোঝাই লরিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে রাস্তায়। আগুনের লেলিহান শিখায় কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। জ্বলে যায় ফাঁকা একটি বাসও। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। অগ্নিকাণ্ডের জেরে জাতীয় সড়কে কার্যত স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল।

রাসায়নিক বোঝাই লরি থেকে অগ্নিকাণ্ড, শুক্রবার রাতে, ধুলাগড়ে ১৬ নং জাতীয় সড়কে। নিজস্ব ছবি।

 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *