জয় গুপ্তার চোটে চিন্তায় ইস্টবেঙ্গল, তবু সুপার কাপের সেমিতে জয় নিয়ে আত্মবিশ্বাসী ব্রুজো

জয় গুপ্তার চোটে চিন্তায় ইস্টবেঙ্গল, তবু সুপার কাপের সেমিতে জয় নিয়ে আত্মবিশ্বাসী ব্রুজো

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার গোয়ার মাটিতে সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। ৩৫ দিন পর ট্রফিজয়ের যুদ্ধে নামতে চলেছে অস্কার ব্রুজোর দল। সেমির যুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী লাল-হলুদ কোচ। তাঁর একটাই লক্ষ্য, পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে ওঠা। 

পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সপ্তাহ খানেক আগে গোয়ায় চলে এসেছে ইস্টবেঙ্গল। আর বুধবার ম্যাচের আগে ব্রুজো বলেন, “পজিটিভ খেলতে হবে আমাদের। কোনও রকম নেতিবাচক মনোভাব আনা চলবে না। মরশুমের শুরু থেকেই আমরা ভালো খেলছি। দলের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করাটা খুব প্রয়োজনীয় ছিল। সময় দেওয়াটাও দরকার ছিল। সকলেই আশা করি বুঝতে পারছেন, আমরা শিরোপা জেতার জন্য কতটা তৈরি।”

স্প্যানিশ কোচ আরও বলেন, “ওরা প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলে। নতুন ফুটবলারও এসেছে ওদের দলে। সর্বশক্তি দিয়ে আমাদের বিরুদ্ধে খেলবে ওরা। আমরা শেষ দুই ম্যাচে ওদের হারালেও সেসব এখন অতীত। তবে ওদেরও যেমন বদল এসেছে, আমাদের দলেরও তেমন বদল এসেছে। তাই আমরাও জয়ের লক্ষ্যে ঝাঁপাব। আমরা যদি খেলাটা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।” গোয়াতে খেলার অভিজ্ঞতা তাঁর দলের কাজে লাগবে বলেও মন্তব্য করেন ব্রুজো।

তবে মশাল বাহিনীকে চিন্তায় রাখবে রক্ষণ। চোটের কারণে জয় গুপ্তাকে শেষ চারের লড়াইয়ে হয়তো পাবে না ইস্টবেঙ্গল। ব্রুজোর দলের রক্ষণের অন্যতম ভরসা কেভিন সিবিল। থাকছেন মিগেল ফেরেইরা, সল ক্রেসপো, মহম্মদ রশিদ, হামিদ আহদাদ, হিরোশি ইবুসুকিরা। তাঁদের নিয়েই সুপার কাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছেন লাল-হলুদ সমর্থকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *