‘জব উই মেট’! শাহিদকে দেখেই উষ্ণ আলিঙ্গন প্রাক্তন করিনার, আইফার মঞ্চে ভাইরাল মুহূর্ত

খেলাধুলা/SPORTS
Spread the love


ফের আইফার মঞ্চে প্রাক্তন প্রেমিক যুগলের উষ্ণ আলিঙ্গন। বছরখানেক আগেই এই আইফার মঞ্চেই দীর্ঘ ১৮ বছরের মান-অভিমানের বরফ গলিয়ে সৌজন্যমূলকভাবে পরস্পরের কাছাকাছি আসেন। তাঁরা আর কেউ নন, বলিউডের এককালীন ‘পওয়ার কাপল’ শাহিদ কাপুর ও করিনা কাপুর খান। ২৭ তম আইফার সাংবাদিক সম্মেলনেও একই ঘটনার পুনরাবৃত্তি। শাহিদকে দেখেই জড়িয়ে ধরলেন করিনা।

‘জব উই মেট’ একটা আলিঙ্গন তো হতেই পারে! সেলেব পাপারাজ্জিরা এই বিরল মুহূর্ত কোনওভাবেই হাতছাড়া করতে চাননি। শাহিদ-করিনার আলিঙ্গনের মুহূর্ত প্য়াপেদের অ্যাকাউন্ট থেকে শেয়ার হতেই দাবানলের গতিতে ভাইরাল। তাঁদের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ মুহূর্তেই নজর কেড়েছে নেটভুবনের। ‘জব উই মেট’-এর নস্ট্যালজিয়া উসকে আইফার মঞ্চে শহিদ-করিনার পুনর্মিলন যেন আইফা সিক্যুয়েল!

আরও পড়ুন:

লেদার টপ ও স্কার্টে স্টাইলিশ লুকে গ্ল্যামারাস লুকে নজর কেড়েছেন করিনা অন্যদিকে শাহিদের পরনে সাদা রঙের স্যুট। ‘জব উই মেট’-এর গীত ও আদিত্য হিসেবে তাঁদের রসায়ন আজও মুগ্ধ করে সিনেপ্রেমীদের। তাঁদের কাছে এই পুনর্মিলন নিঃসন্দেহে সেই স্মৃতিতে ডুব দেওয়ার এক বিশেষ মুহূর্ত। ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত জুটির অনুরাগীরা। এক্স হ্যান্ডলে এক ভক্ত লেখেন, ‘এটা দেখে আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ছি।’ অন্য এক অনুরাগীর মন্তব্য, ‘আহা, কী সুন্দর মুহূর্ত!’

সাল ২০০৭। শাহিদ-করিনার প্রেম ভাঙার খবরে তোলপাড় হয়ে যায় বলিউড। কারণ তার ঠিক মাসখানেক আগেই জুটির ঘনিষ্ঠ মুহূর্ত দাবানল গতিতে ভাইরাল হয়ে পড়েছিল। শাহিদ-করিনার একে-অপরের ঠোঁটে ঠোঁট ডোবানোর মুহূর্ত দেখে অনেকেই চোখ ঢেকেছিল। তার পরই ব্রেকআপ!

কথা তো দূরঅস্ত, মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল শাহিদ কাপুর এবং করিনা কাপুরের। পরবর্তীতে দুজনেই নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন। ২০২৫-এর আইফার অনুষ্ঠানে প্রথমবার সেই পুরনো ক্ষত, মান-অভিমানের বরফ গলিয়ে প্রকাশ্যেই প্রাক্তন প্রেমিক শাহিদকে বুকে টেনে নিয়েছিলেন নবাব বেগম করিনা কাপুর খান।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *