জনপ্রিয় মেকআপ শিল্পী তথা এলজিবিটিকিউ ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু ওরফে মধুসূদনকে গুলি করে খুন। বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। কে বা কারা তাঁর উপর হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যাচ্ছে, শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ অমৃতসরের লোহারকা রোড, প্রতাপ নগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। দুই দুষ্কৃতী বাইকে করে এসে মধুসূদনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। আহত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এদিকে এই হামলার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এই ঘটনায় নড়েচড়ে বসেছে পাঞ্জাব পুলিশ। অমৃতসরের পুলিশ কমিশনার হরমনবীর সিং গিল জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে। শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন:
কয়েক মাস আগে তাঁর কনটেন্ট নিয়ে আপত্তি তোলে নিহাঙ্গ জত্থেদার মনপ্রীত সিং খালসা। নিহাঙ্গ পক্ষ অভিযোগ তোলে, সান্ধুর কনটেন্ট পাঞ্জাবের সংস্কৃতির পক্ষে ক্ষতিকর।
সোশ্যাল মিডিয়া এবং পাঞ্জাবি চলচ্চিত্র জগতের সুপরিচিত মুখ ছিলেন ম্যাড সান্ধু। তাঁর বাবা ছিলেন, পাঞ্জাব পুলিশের সাব-ইন্সপেক্টর। এলজিবিটিকিউ সম্প্রদায়ের সমর্থক ছিলেন সান্ধু। মেকআপ, ফ্যাশন, লাইফস্টাইল এবং LGBTQ অধিকার নিয়ে খোলামেলা কনটেন্ট বানাতেন তিনি। পাঞ্জাবি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন এই ব্যক্তি। জানা যাচ্ছে, কয়েক মাস আগে তাঁর কনটেন্ট নিয়ে আপত্তি তোলে নিহাঙ্গ জত্থেদার মনপ্রীত সিং খালসা। নিহাঙ্গ পক্ষ অভিযোগ তোলে, সান্ধুর কনটেন্ট পাঞ্জাবের সংস্কৃতির পক্ষে ক্ষতিকর।
উল্লেখ্য, গত বছর ঠিক একইভাবে খুন হতে হয়েছিল পাঞ্জাবের এক ইনফ্লুয়েন্সারকে। কাঞ্চন কুমারী ওরফে “কমল কৌর ভাবি”-কে খুন করে এক উগ্রপন্থী সংগঠন। তদন্তে জানা যায় যে, টাকার বিনিময়ে ব্র্যান্ড প্রচারের মিথ্যা অজুহাতে অমৃতপাল সিং মেহরন নামে এক উগ্রপন্থী নিহাং শিখ স্বঘোষিত রক্ষী তাঁকে লুধিয়ানার বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। এরপর কৌরের ভিডিও অশ্লীল বলে অভিযোগ তুলে মেহরন ও তার সহযোগীরা তাঁকে খুন করে। সান্ধু খুনের পিছনে আসল উদ্দেশ্য কী, তা এখনও স্পষ্ট নয়, তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
