ছেলে থেকে মেয়ে হয়েই মহিলা ক্রিকেটে! অনয়া বাঙ্গারকে ‘অসহ্য’ তোপ প্রোটিয়া তারকার

রাজ্য/STATE
Spread the love


লিঙ্গ পরিবর্তনের পর মহিলা ক্রিকেটে খেলার অনুমতি পেয়েছেন অনয়া বাঙ্গার। অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্থার থেকে ছাড়পত্র পেয়েছেন। তারপরই এই সিদ্ধান্তকে তুলোধোনা করলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার মারিজান কেপ। উল্লেখ্য, রূপান্তরিত ক্রিকেটারদের মহিলা দলে আদৌ খেলানো উচিত কিনা সেই নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। আইসিসি-সহ একাধিক ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, রূপান্তরকামীদের মহিলা দলে খেলানো যাবে না।

ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া এক সময়ে যশস্বী জয়সওয়াল, মুশির খানের সঙ্গে ক্রিকেট খেলতেন। মুম্বইয়ের বিভিন্ন বয়স ভিত্তিক প্রতিযোগিতায় খেললেও পরবর্তীকালে লিঙ্গ পরিবর্তনের নেন। ফলে ক্রিকেটের দরজা চিরতরে বন্ধ হয়ে যায় অনয়ার জন্য। আইসিসি’র নিয়ম অনুযায়ী, কেউ যদি পুরুষ হিসেবে বয়ঃসন্ধি কাটান, তাহলে পরে মহিলা হিসেবে খেলতে পারবেন না। একই নিয়ম মেনে চলে বিসিসিআই। ফলে ভারতে বা আন্তর্জাতিক ক্রিকেটে মেয়েদের দলে তাঁর আর খেলা হবে না।

আরও পড়ুন:

অনয়া বারবার বলেছেন, তিনি ক্রিকেটে ফিরতে চান। সেই আবেদনে সাড়া দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের নিয়ম অনুযায়ী ট্রান্সজেন্ডার ক্রিকেটারদের টেস্টোস্টেরন লেভেল 10 nmol/L হতে হয়। অনয়ার দাবি, সেই কঠিন পরীক্ষা তিনি পেরিয়ে গিয়েছেন। ২০২৭ সালের মার্চ মাস থেকে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের যে কোনও রাজ্যের দল বা বিগ ব্যাশ লিগে তিনি খেলতে পারবেন। কিন্তু এই সিদ্ধান্তের প্রতিবাদে সুর চড়িয়েছেন মারিজান। নিজের ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়েছেন।

এই প্রথমবার জাতীয় দলে খেলা কোনও মহিলা ক্রিকেটার রুপান্তরকামীদের খেলা নিয়ে প্রতিবাদ করলেন। দক্ষিণ আফ্রিকা স্কোয়াডের স্তম্ভ মারিজান দশ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তাঁর তোপ, ‘এটা একেবারে অসহ্য ব্যাপার। এইভাবে রূপান্তরকামীদের মহিলা ক্রিকেট খেলার অনুমতি দেওয়া যায় না। এটা মেনে নেওয়া যায় না।’ উল্লেখ্য, শারীরিক সক্ষমতার দিক থেকে জন্মগতভাবে মহিলা এবং রূপান্তরিত মহিলাদের মধ্যে তফাত রয়েছে বলেই মনে করা হয়। সেকারণেই মহিলা ক্রিকেটে রূপান্তরিতদের খেলার অনুমতি মেলে না। শেষ পর্যন্ত কি ক্রিকেট খেলার অনুমতি পাবেন অনয়া?

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *