ছিটকেই গেলেন প্রসিদ্ধ, ভারতীয় দলে দুই পরিবর্তন, সুযোগ পেলেন কারা?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


আশঙ্কা ছিলই। এবার সেটাই সত্য হল। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ। পুরোপুরি সুস্থ হয়ে ম্যাচফিট হতে জন্য আরও কিছুটা সময় প্রয়োজন এই ডানহাতি পেসারের। শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ভারতীয় বোর্ড। তাঁর জায়গায় কাকে সুযোগ দেওয়া হল? 

বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রসিদ্ধ কৃষ্ণের খেলা ফিটনেস পরীক্ষার উপর নির্ভর করছিল। তবে আপাতত তাঁকে এই সিরিজ থেকে ছিটকে যেতে হচ্ছে। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠলেও খেলার মতো অবস্থায় নেই। ম্যাচফিট হতে তাঁর আরও কিছুটা সময় লাগবে।’ প্রসিদ্ধ এই মুহূর্তে রয়েছেন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে। ১ নভেম্বর তাঁর সিমুলেশন পরীক্ষা হওয়ার কথা। নভেম্বরের শুরুতে রিটার্ন টু প্লে (আরটিপি) পরীক্ষা হবে তাঁর। সেখানে উত্তীর্ণ হলে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে তৃতীয় চার দিনের ম্যাচে ভারত ‘এ’ দলে যোগ দেবেন তিনি। ওই ম্যাচে খেলার সুযোগ পেলে টেস্ট সিরিজের আগে ম্যাচ প্র্যাকটিসও হয়ে যাবে তাঁর।

আরও পড়ুন:

কিছুদিন ধরেই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন প্রসিদ্ধ। মনে করা হয়েছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন তিনি। কিন্তু প্রত্যাশামতো উন্নতি হয়নি তাঁর চোটের। ফলে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় শিবির। আসলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে কিউয়িদের বিরুদ্ধে আসন্ন দু’টি টেস্টই জিততে হবে শুভমান গিলদের। সেই কারণে টেস্ট সিরিজে প্রসিদ্ধকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পাওয়াই এখন বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে বিসিসিআই জানিয়েছে, নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় চার দিনের ম্যাচে ভারত ‘এ’ দলে যোগ দেবেন মহম্মদ সিরাজ। ৩১ অক্টোবর থেকে শুরু হবে সেই ম্যাচ। অন্যদিকে, ৪ নভেম্বর ভারত-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডের পর ভারত ‘এ’ দলে যোগ দেবেন অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে তৃতীয় চার দিনের ম্যাচে খেলবেন তিনি। এদিকে ওয়ানডে দলেও এসেছে পরিবর্তন। প্রথমে পাঁচ ম্যাচের জন্য সহ-অধিনায়ক করা হয়েছিল শ্রেয়স আইয়ারকে। কিন্তু শেষ দুই ওয়ানডেতে শুভমান গিলের ডেপুটি হিসাবে দায়িত্ব সামলাবেন ঈশান কিষান। প্রথম তিনটি ম্যাচে অধিনায়ক থাকছেন গিল। শেষ দু’ম্যাচে নেতৃত্ব দেবেন শ্রেয়স।

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় চার দিনের ম্যাচে ভারত ‘এ’ দল:
যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, যশ রাঠোর, আর স্মরণ, ধ্রুব জুরেল (অধিনায়ক ও উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, শিখর মোহন, মুকেশ চৌধুরী, মুকেশ কুমার, মানব সুথার ও কুমার কুশাগ্র (উইকেটকিপার)।

প্রথম তিনটি ওয়ানডে-র জন্য ভারতীয় দল:
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, নমন ধীর, অংশুল কম্বোজ, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, ঈশান কিষাণ (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও নীতীশ কুমার রেড্ডি (শুধু প্রথম ওয়ানডের জন্য)।

চতুর্থ ও পঞ্চম ওয়ানডে-র জন্য ভারতীয় দল:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক বর্মা, ঈশান কিষান (উইকেটকিপার ও সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, নমন ধীর, অকিব নবি, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, কুমার কুশাগ্র (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, যশ ঠাকুর ও কুলদীপ যাদব।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *