পারিবারিক সূত্রে বাম রাজনীতিতে আসা। সিপিএমের অন্যতম তরুণ মুখ তিনি। ছাত্র রাজনীতি করেছেন চুটিয়ে। তবে সেই ব্যস্ততার মাঝেও জীবনে এসেছে প্রেম। কোনও এক কমরেডের সঙ্গে মন দেওয়া নেওয়া হয়েছিল এক সময়। তবে সে প্রেম অবশ্য আজ ‘প্রাক্তন’। সম্প্রতি এক পডকাস্টে একান্ত সাক্ষাৎকারে সে প্রসঙ্গে মুখ খোলেন তরুণ নেত্রী।
সাক্ষাৎকারে তাঁকে ছাত্রজীবনের প্রেম নিয়ে প্রশ্ন করা হয়। হাসিমুখে দীপ্সিতা জানান, ছাত্র রাজনীতি করতে করতে এক কমরেডের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তবে বর্তমানে সে সম্পর্ক আর নেই। কার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন দীপ্সিতা? কমরেডের নাম অবশ্য বলেননি দীপ্সিতা। কারণ হিসাবে নেত্রীর দাবি, কমরেডের নাম উল্লেখ করলে নাকি লজ্জায় পড়ে যাবেন। তাই অযথা কাউকে বিব্রত করেননি। এখনও কি রাজনীতির ময়দানে প্রাক্তনের সঙ্গে দেখা হয় দীপ্সিতার? উত্তরে অবশ্য তিনি স্পষ্ট জানান, বর্তমানে তাঁর প্রাক্তন আর সরাসরি রাজনীতিতে যুক্ত নন। রাজনৈতিক সচেতন ওই মানুষটি বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত।
আরও পড়ুন:
বলে রাখা ভালো, ২০০৮ সালে মাধ্যমিক পাশ করেন দীপ্সিতা। ২০১৩ সালে বিজ্ঞান বিভাগে স্নাতক হন। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন। ২০১৫ সালে জেএনইউ থেকে কলাবিভাগে স্নাতকোত্তর ডিগ্রি পান। ২০১৯ সালে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি পান। ২০২৫ সালে জেএনইউ থেকে দর্শনে পিএইচডি করেন। গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাওড়ার বালি থেকে ভোটে লড়েন দীপ্সিতা। ২০২৪ সালে হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দমদম উত্তর কেন্দ্র থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন দীপ্সিতা। যদিও কখনওই ভোটে জিততে পারেননি তিনি। তবে বাম তরুণ নেত্রীর জনপ্রিয়তা রয়েছে যথেষ্ট। তাঁর স্টাইল এবং চোখা জবাবে ঘায়েল বিরোধীরাও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
